আবু রায়হান, স্টাফ রিপোর্টার
২১ মার্চ ২০২৬, ১০:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদের বিকেলে শরণখোলার রিভারভিউ পার্কে দর্শানার্থীদের ঢল

পবিত্র ঈদুল ফিতরের দিন সকালে বৃষ্টিপাতের কারণে ঘরবন্দি থাকলেও বিকেলে আবহাওয়া স্বাভাবিক হতেই বাগেরহাটের শরণখোলায় বলেশ্বর নদ তীরের রিভারভিউ পার্কে নামে দর্শনার্থীদের ঢল। শনিবার (২১ মার্চ) বিকেলে পার্কজুড়ে সৃষ্টি হয় জনসমুদ্রের মতো দৃশ্য।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালজুড়ে বৃষ্টি থাকায় মানুষের বাইরে বের হওয়া কম থাকলেও বিকেলের দিকে আবহাওয়া অনুকূলে এলে পরিবার-পরিজন নিয়ে বিভিন্ন বয়সী মানুষ ভিড় জমায় পার্কে। একই সময়ে নিকটবর্তী সুন্দরবনের শরণখোলা রেঞ্জ এলাকাতেও কয়েকশ মানুষ ঘুরতে যান।

উপজেলায় তেমন বিনোদন কেন্দ্র না থাকায় কয়েক বছর আগে বলেশ্বর নদীর বেড়িবাঁধ ঘেঁষে গড়ে তোলা হয় এই রিভারভিউ পার্ক। এখানে দর্শনার্থীদের জন্য বসার বেঞ্চ, দোলনা ও বিভিন্ন স্পট তৈরি করা হয়েছে। প্রতিদিনই স্থানীয়সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানে ঘুরতে আসেন।

জানা গেছে, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটি অনেকের কাছে সমুদ্রসৈকতের অনুভূতি এনে দেয়। নদীর ঢেউ, জেলেদের মাছ ধরা এবং খোলা আকাশের দৃশ্য দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।

ঈদের দিন বিকেলে প্রায় অর্ধলাখ মানুষের সমাগম ঘটে বলে স্থানীয়রা জানান। পার্কে ঘুরতে আসা দর্শনার্থীরা বলেন, এলাকায় বিনোদনের তেমন সুযোগ না থাকায় পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এই স্থানই তাদের প্রধান ভরসা।

আরো পড়ুন...  শরণখোলায় ২৫ কিমি খাল কচুরিপানার দখলে: বিপাকে লক্ষাধিক মানুষ

অপরদিকে, ঈদ উপলক্ষে পার্ক এলাকায় খেলনা ও খাবারের অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসায়ীরা জমজমাট বেচাকেনা করেন। এতে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারাও লাভবান হন।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকেলে রেঞ্জ সদর এলাকা ও আশপাশে নদীপথে কয়েকশ দর্শনার্থী ঘুরে বেড়ান।

সব মিলিয়ে, ঈদের দিন বিকেলে শরণখোলার বলেশ্বর রিভারভিউ পার্ক পরিণত হয় আনন্দ-উৎসবের এক মিলনমেলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০