শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিয়াকৈরে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিপাকে সাধারণ মানুষ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। সরকারি নির্ধারিত দামের তোয়াক্কা না করে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দোকানে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নিত্যদিনের রান্নাবান্না চালানোই এখন অনেক পরিবারের জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে একটি এলপিজি গ্যাস সিলিন্ডারের নির্ধারিত মূল্য ১ হাজার ৩৫০ টাকা। কিন্তু কালিয়াকৈরের বিভিন্ন বাজার ও দোকান ঘুরে দেখা গেছে, বাস্তবে সেই সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়। পাইকারি পর্যায়েও সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ১ হাজার ৯৫০ টাকার মধ্যে, যা সরকারি দামের তুলনায় অনেক বেশি। ওমেরা, পেট্রোম্যাক্সসহ বিভিন্ন পরিচিত ব্র্যান্ডের গ্যাস সিলিন্ডারেও একই ধরনের বাড়তি দাম নেওয়া হচ্ছে।

স্থানীয় ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ দোকানদারই ‘সরবরাহ সংকট’ কিংবা ‘দাম বাড়তি’—এই অজুহাতে ইচ্ছেমতো মূল্য হাঁকাচ্ছেন। কেউ কেউ বলছেন, পাইকারি দাম বেশি হওয়ায় তারা খুচরা পর্যায়ে কম দামে বিক্রি করতে পারছেন না। তবে ভোক্তাদের অভিযোগ, বাস্তবে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছেন।

আরো পড়ুন...  নাচোলে মাদকসহ আটক ১

নিম্ন আয়ের মানুষেরা বলছেন, প্রতিদিনের আয় দিয়ে সংসার চালানোই যেখানে কঠিন, সেখানে বাড়তি দামে গ্যাস কিনে রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে রান্নার পরিমাণ কমিয়ে দিচ্ছে, কেউ কেউ আবার কাঠ বা অন্যান্য বিকল্প জ্বালানির দিকে ঝুঁকছেন, যা স্বাস্থ্য ও পরিবেশের জন্যও ঝুঁকিপূর্ণ।

মধ্যবিত্ত পরিবারগুলোর অবস্থাও খুব একটা ভালো নয়। তারা জানান, মাসিক বাজেট এলপিজির বাড়তি খরচে এলোমেলো হয়ে গেছে। শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় খাতে ব্যয় কমিয়ে গ্যাসের বাড়তি দাম মেটাতে হচ্ছে।

স্থানীয় ভোক্তারা অভিযোগ করে বলেন, বাজারে প্রশাসনের নিয়মিত তদারকি না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। তাদের দাবি, দ্রুত ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং জোরদার করে সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তাই অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিয়াকৈরের সকল পেশাজীবী ও ভোক্তা শ্রেণির মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০