শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে নির্বাচনী সংঘর্ষ: ধানের শীষ–হাঁস সমর্থকদের রক্তক্ষয়ী লড়াই, আহত ৫

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের নির্বাচনী এলাকায় ধানের শীষ ও হাঁস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বিএনপির অন্তত পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন ধানের শীষ প্রতীকের সমর্থক আব্দুল কুদ্দুস (৫৩)। তাঁর মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে।

এছাড়া আহত অন্যরা হলেন—নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন আল আজাদ (৫৬), পালিমা গ্রামের নজরুল ইসলাম (৫৫), কামাল (৪০) ও কাজিম উদ্দিন (৫৭)।

আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি নেতা আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পালিমা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা নিয়ে একটি মিছিল লুহুরিয়া গ্রামে পৌঁছালে জয়বাংলা স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আওয়াল সিদ্দিকী ও ইসহাক সিদ্দিকীর নেতৃত্বে হামলা চালানো হয়। এতে ধানের শীষের অন্তত পাঁচজন সমর্থক আহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন কামালের মাথায় ৫টি সেলাই দেওয়া হয়েছে। অপরদিকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আব্দুল কুদ্দুসের মাথায় দেওয়া হয়েছে ১২টি সেলাই।

আরো পড়ুন...  হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি সেনবাগ ও কাজীরহাট

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মেহেদী হাসান জানান,
“আব্দুল কুদ্দুসের মাথায় ১২টি সেলাই দেওয়া হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।”

এ ঘটনার প্রতিবাদে নারান্দিয়া, এলেঙ্গা, সহদেবপুর, রামপুর, বল্লা ও কালিহাতী এলাকায় বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০