মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):
১৩ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কুলিয়ারচরে ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাদ মাগরিব উপজেলার ছয়সূতী ইউনিয়নের কান্দিগ্রাম এলাকায় অবস্থিত রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করার উদ্দেশ্যে এ আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত অতিথিরা রমজানের শিক্ষা ও তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং সবাইকে ধর্মীয় মূল্যবোধ ও মানবিকতার চর্চা করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতানুল আবদাল হযরাতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আব্দুল হক শাহ্ নকশেবন্দি (রহ.)-এর প্রথম খলিফা ও রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা মোহাম্মদ ফারুক শাহ্ নকশেবন্দি (মা.জি.আ.)। তিনি তার বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব।

আরো পড়ুন...  পানছড়িতে প্রয়াত খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয়সূতী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন মুর্শেদ নিজামী বাবুল, কুলিয়ারচর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন প্রতিনিধি অ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, মো. মামুনুর রশীদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, আহসান হাবিব, আনিসুর রহমান তৌহিদ, মাহবুবুর রহমান ছোটন, মো. ইলিয়াস মাস্টার, মো. মজিবুর রহমান জুলহাস ও মো. বাবুল মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ কাইসার হামিদ, দৈনিক আমার দেশ প্রতিনিধি মোহাম্মদ আলী সোহেল, সাপ্তাহিক প্রমাণ চিত্রের স্টাফ রিপোর্টার প্রবীর চন্দ্র সূত্রধরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রহমানিয়া ফারুকিয়া নকশেবন্দিয়া দরবার শরীফের অসংখ্য ভক্ত ও অনুসারী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, প্রতিবছরের ন্যায় এবারও দরবার শরীফের উদ্যোগে এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন করা হয়েছে, যাতে এলাকার মানুষ একত্রিত হয়ে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে পারে।

আরো পড়ুন...  সরকারি মহিলা কলেজে ইফতার মাহফিল

মাহফিলে অংশগ্রহণকারী মুসল্লিরা বলেন, এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সৌহার্দ্য, ধর্মীয় চেতনা ও পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০