ইতিহাস প্রতিবেদক
৬ এপ্রিল ২০২৬, ২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাটখিলে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাটখিলে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ, নোয়াখালী:

 

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিনদিন পর মো. খোকন (৩২) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশটি আগুনে পোড়ানো অবস্থায় উদ্ধার হওয়ায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন একটি ঝোঁপ থেকে স্থানীয়রা অজ্ঞাত একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরদিন সোমবার (৬ এপ্রিল) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত খোকন দৌলতপুর গ্রামের হোসেন আলী পাটোয়ারী বাড়ির মো. ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ ছিলেন। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন পেয়ে খোকন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে শনিবার (৪ এপ্রিল) রাতে চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৯০) করা হয়।

আরো পড়ুন...  গোদাগাড়ীতে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা খোকনকে অন্য কোথাও নিয়ে গিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুনে পুড়িয়ে প্রমাণ নষ্টের চেষ্টা করে। পরে লাশটি চাটখিল পৌরসভার দৌলতপুর গ্রামের মন্ত্রী পোল সংলগ্ন ঝোঁপে ফেলে রাখা হয়। ঘটনাস্থলে লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি পরিকল্পিত হতে পারে।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে ওসি আব্দুল মোন্নাফ জানান, লাশটি আংশিকভাবে পোড়ানো হয়েছে বলে মনে হচ্ছে। তবে সুনির্দিষ্ট কারণ জানতে ফরেনসিক রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের পরিবার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনাটি শুধু একটি পরিবারের জন্য নয়, পুরো এলাকার জন্যই উদ্বেগ ও শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০