চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চৌদ্দগ্রামে হোটেলে হামলা

কুমিল্লার চৌদ্দগ্রামে চাঁদা দাবির জেরে একটি খাবারের হোটেলে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। রোববার (১২ এপ্রিল) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালারপুল এলাকায় অবস্থিত ‘হোটেল জোনাকি-২’-এ এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হোটেল মালিক মো. আব্দুল মতিন জানান, তিনি ও তার ভাই নূরুর সাফা পৈতৃক সম্পত্তির ওপর সেমিপাকা একটি ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে ওই স্থানে খাবারের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ব্যবসা চলাকালে স্থানীয় একটি পক্ষ বিভিন্ন সময় তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পূর্ব পরিকল্পিতভাবে আনোয়ার হোসেন সাদ্দাম, দেলোয়ার হোসেন দুলাল, বিল্লাল হোসেন, মো. বাবুল, মো. মাসুম ও মো. টুটুলসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সংঘবদ্ধ হয়ে হোটেলে অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা হোটেলের দেয়াল, টিনের ছাউনি, দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। হামলার সময় হোটেলের ম্যানেজারসহ কয়েকজন কর্মচারীকে মারধর করা হয় বলেও অভিযোগ রয়েছে।

আরো পড়ুন...  যুবকদের সম্মানের জায়গায় বসাতে কর্মসংস্থান সৃষ্টি করবো: ডা. শফিকুর রহমান

এছাড়া হামলাকারীরা হোটেলের ক্যাশ থেকে প্রায় ৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায় এবং রান্নাঘরের সরঞ্জাম ভাঙচুরের পাশাপাশি প্রস্তুত খাবার নষ্ট করে ফেলে। আকস্মিক এ হামলায় হোটেলের ব্যবসা কার্যত অচল হয়ে পড়ে এবং বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হন মালিকপক্ষ।

ঘটনার সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে। তবে যাওয়ার সময় তারা ভুক্তভোগীদের মামলা না করার জন্য হুমকি-ধমকি দেয় বলেও অভিযোগ উঠেছে। এতে এলাকায় কিছুটা আতঙ্ক ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মতিন রোববার বিকেলে চৌদ্দগ্রাম থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তবে অভিযুক্তদের একজন বিল্লাল হোসেন দাবি করেন, হোটেলটি তাদের জমির ওপর নির্মিত এবং এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। হামলার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই বলেও তিনি দাবি করেন।

চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, ‘হোটেল জোনাকি-২’-এ হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং শিগগিরই মামলা রুজু করা হবে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখল-হয়রানির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই বন্ধের দাবিতে বিক্ষোভ

কারিগরি শিক্ষায় গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

বাগেরহাটে ১০ কেজি গাঁজাসহ দুইজন আটক

নোয়াখালীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে তদন্ত

বীরগঞ্জে কোটি টাকার ড্রেন নির্মাণের উদ্বোধন, কমবে জলাবদ্ধতা

চাঁপাইনবাবগঞ্জে ব্যানানা ম্যাঙ্গো: এক গাছেই দুই মৌসুমের স্বপ্ন

চুলকাঠিতে ক্রীড়া প্রতিযোগিতা

মোংলায় সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

চৌদ্দগ্রামে হোটেলে হামলা

১০

মাগুরায় এসডিএফ কর্মশালা

১১

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

১২

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

১৩

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

১৪

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

১৫

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

১৬

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

১৭

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৯

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

২০