হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
১৩ এপ্রিল ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চুলকাঠিতে ক্রীড়া প্রতিযোগিতা

বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারে অবস্থিত পলাশ কিন্ডার গার্টেনে উৎসবমুখর পরিবেশে ২৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

রোববার (১২ এপ্রিল) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসাইন ছায়েদীন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির অধ্যাপক মো. আজহার উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিএম আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুল, খানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাবুল ফকির এবং রাখালগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির আল মামুন টিপু। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ নূর মোহাম্মদ, এসআরএম কিন্ডার গার্টেনের পরিচালক দুলালী কর্মকারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতেই অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা এবং সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলে।

আরো পড়ুন...  মেয়ে থেকে ছেলে হলেন মাদ্রাসা শিক্ষার্থী, টাঙ্গাইলে চাঞ্চল্য

এর আগে শনিবার (১১ এপ্রিল) দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দৌড়, লাফ, আবৃত্তি, গান ও নৃত্যসহ নানা ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। প্রতিযোগিতাগুলো ছিল প্রাণবন্ত ও আনন্দঘন, যা উপস্থিত অভিভাবক ও দর্শকদেরও মুগ্ধ করে।

পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে এবং ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে শিশুদের প্রযুক্তিনির্ভরতা বাড়লেও তাদের শারীরিক ও সৃজনশীল বিকাশ নিশ্চিত করতে এ ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অত্যন্ত প্রয়োজনীয়। শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা সুস্থ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য আয়োজক কমিটি কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল’—জামায়াত এমপি

লবণাক্ত উপকূলীয় রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ

কর্জশোধ, রিজিক বৃদ্ধি ও বৈষয়িক উন্নতি

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র ও মাইক্রোবাসচালক নিহত, আহত ৬

মজুরি সংকটে বিপাকে কৃষক, মাগুরায় আনসার-ভিডিপির স্বেচ্ছাশ্রমে কাটা হলো পাট

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন

কোনো মা-বাবাকে যেন এমন পরিস্থিতির মুখোমুখি হতে না হয়’ — কুড়িগ্রামের জুলাই শহীদ রাজিবের মা

ফকিরহাটে প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬০০ চারা বিতরণ

নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ডের সঙ্গে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

শ্যামনগরে মাদার নদীর ওপর বাঁশের সাঁকোর স্থানে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

১০

গণভোটের রায় ও জুলাই আন্দোলন নিয়ে গড়িমসি করলে সরকারকে জনগণের জবাব দিতে হবে: এটিএম আজহার ইসলাম

১১

সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে বিশ্বনাথে জামায়াতের লিফলেট বিতরণ

১২

৩ টাকার টিকিটে ৫ টাকা আদায়ের অভিযোগ, পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে ক্ষোভ

১৩

খাল খনন প্রকল্পের অব্যয়িত অর্থ সরকারি কোষাগারে ফেরত দিল মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন

১৪

মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল

১৫

নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত ও মুস্তাহাব সম্পর্কে জানুন

১৬

সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর ওফাত দিবসে পটিয়ায় বৃক্ষরোপণ ও এতিম শিশুদের খাবার বিতরণ

১৭

চন্দনাইশে পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

১৮

তিন কেজি গাঁজাসহ ডিবির অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

১৯

ঝালকাঠিতে যৌথ অভিযানে ২২ হাজার মিটার অবৈধ জাল জব্দ, আগুনে ধ্বংস

২০