মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি:
৮ এপ্রিল ২০২৬, ৭:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

বাংলা নববর্ষ উপলক্ষে জগন্নাথপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার রাজনীতিক ব্যক্তিত্ব, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আব্দুল মতিন লাকি।

নববর্ষের প্রাক্কালে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি বছর শেষ হয়ে আরেকটি নতুন বছরের সূচনা মানুষের জীবনে নতুন আশা ও সম্ভাবনার দ্বার উন্মোচন করে। বিগত বছরের সুখ-দুঃখ, প্রাপ্তি-অপ্রাপ্তি পেছনে ফেলে নতুন প্রত্যয়ে এগিয়ে যাওয়ার সময়ই হলো এই নববর্ষ। তিনি আশা প্রকাশ করেন, ১৪৩২ বঙ্গাব্দ সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের বার্তা।

আব্দুল মতিন লাকি বলেন, “অন্ধকার দূর করে মুক্তির আলোকবর্তিকায় উদ্ভাসিত হোক প্রতিটি মানুষের জীবন। নববর্ষে নতুন রূপে রাঙিয়ে উঠুক প্রতিটি মুহূর্ত, সুন্দর ও সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো।” তিনি আরও বলেন, মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। নববর্ষের শুরুতেই সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি তার বার্তায় দেশ ও প্রবাসে অবস্থানরত জগন্নাথপুর পৌরসভার সর্বস্তরের জনগণের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পুরাতন বছরের সকল দুঃখ, হতাশা ও গ্লানি ভুলে নতুন উদ্যমে জীবন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন...  এমপির সঙ্গে সৈনিক কল্যাণ সংস্থার সাক্ষাৎ

লাকি বলেন, “নতুন বছরের প্রতিটি দিন হোক শান্তিময় ও আনন্দঘন। মানুষের জীবনে আসুক স্বস্তি ও স্বাচ্ছন্দ্য। পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে আমরা যেন একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারি, সেটিই হোক আমাদের নববর্ষের অঙ্গীকার।”

তিনি আরও উল্লেখ করেন, নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য ও চেতনার প্রতীক। এই চেতনাকে ধারণ করে সকল বিভেদ ভুলে একসাথে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই জাতির অগ্রগতি সম্ভব।

পরিশেষে তিনি জগন্নাথপুর পৌরবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের প্রতি আবারও বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০