এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি-
২০ জানুয়ারি ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার

ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার
ঝালকাঠি-২ আসনে জামায়াত প্রার্থীকে সমর্থন, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার | ছবি: দৈনিক ইতিহাস

ঝালকাঠি-২ আসনে ১০ দলীয় জোটের রাজনৈতিক সমন্বয়কে আরও শক্তিশালী করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিমের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর মনোনীত প্রার্থী শেখ জামাল হোসেন। এ ঘোষণার মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনে জোটগত ঐক্যের স্পষ্ট বার্তা দিল সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি প্রেস ক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ জামাল হোসেন আনুষ্ঠানিকভাবে তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, এনসিপি এবং এবি পার্টির জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহারকারী প্রার্থী শেখ জামাল হোসেন এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম। বক্তারা বলেন, ১০ দলীয় জোট একটি গণমুখী ও জনকল্যাণভিত্তিক রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

বক্তারা আরও বলেন, অতীতের দমন-পীড়ন, একদলীয় শাসনব্যবস্থা এবং জনগণের অধিকার হরণের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনই এই জোটের প্রধান লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় অংশীদার হতে চায় ১০ দলীয় জোট। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও কর্মসংস্থানসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাকে আগামী দিনের রাজনীতির মূল অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন তারা।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী

সংবাদ সম্মেলনে এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহারকারী প্রার্থী শেখ জামাল হোসেন বলেন, “আমার বাংলাদেশ পার্টি ১০ দলীয় জোটের সঙ্গে যুক্ত হয়েছে। জোটগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি ঝালকাঠি-২ আসনে আমার প্রার্থিতা প্রত্যাহার করছি এবং জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী এস এম শেখ নেয়ামুল করিম ভাইকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমি মাঠে সক্রিয় থাকবো। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবো, ভোট চাইবো এবং জোটের প্রার্থীকে বিজয়ী করতে সর্বাত্মক চেষ্টা চালাবো। আমরা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে এলেও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য আমাদের এক কাতারে দাঁড় করিয়েছে।”

জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম বলেন, এবি পার্টির এই সিদ্ধান্ত জোটের ঐক্যকে আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, “ঝালকাঠি-২ আসনের মানুষ পরিবর্তনের পক্ষে। ইনশাআল্লাহ জনগণের সমর্থনে আমরা একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাজনীতি উপহার দিতে পারবো।”

সংবাদ সম্মেলন শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবি পার্টির প্রার্থিতা প্রত্যাহার এবং জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত ঝালকাঠি-২ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০