মালিকুজ্জামান কাকা,যশোর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝিকরগাছায় জামায়াতের ১০ নারী কর্মীর ওপর যুবদলের হামলার অভিযোগ

ঝিকরগাছায় জামায়াতের ১০ নারী কর্মীর ওপর যুবদলের হামলার অভিযোগ
ঝিকরগাছায় জামায়াতের ১০ নারী কর্মীর ওপর যুবদলের হামলার অভিযোগ | ছবি : দৈনিক ইতিহাস

যশোর-২ (ঝিকরগাছা–চৌগাছা) আসনে নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, তাদের নারী ভোটপ্রচারকসহ অন্তত ১০ জন কর্মীর ওপর যুবদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ ঘটনায় ভোটারদের মধ্যে আস্থা সংকট তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) যশোর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন যশোর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতের নারী কর্মীরা সাধারণ ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক যুবদল নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, গত ২৫ জানুয়ারি দুপুরে ওই হামলায় নারী কর্মী রাফিজা, নাসিমা, কামরুন্নাহার, তুলি, বিলকিস, জোসনাসহ মোট ১০ জন শারীরিকভাবে আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, হামলাকারীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নারী কর্মীদের গায়ে হাত দেয়, শ্লীলতাহানির চেষ্টা করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগও ছিনতাই করা হয়। ব্যাগে টাকা, কাগজপত্র ও মূল্যবান সামগ্রী ছিল বলে দাবি করা হয়।

আরো পড়ুন...  জাতীয় সংসদে কুরআন প্রতিষ্ঠার ডাক দিলেন জামায়াতের নায়েবে আমীর

তিনি আরও বলেন, “হামলাকারীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দিয়েছে। এতে আমাদের কর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যেও ভয়ভীতি ছড়িয়ে পড়েছে। এটি একটি পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ বিনষ্টের অপচেষ্টা।”

সংবাদ সম্মেলনে হামলাকারী হিসেবে ঝিকরগাছা উপজেলা যুবদল সভাপতি আরাফাত রহমান কল্লোলসহ সবুজ, আহনাত, সোহাগ ও আরও ১০–১৫ জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ করা হয়, তারা দীর্ঘদিন ধরে দাঁড়িপাল্লা প্রতীকের কর্মী ও ভোটারদের হুমকি দিয়ে আসছে।

জামায়াত প্রার্থী বলেন, “আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলার বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের রঙিন ব্যানার, পোস্টার ও ফেস্টুন প্রকাশ্যে টাঙানো রয়েছে, যা নির্বাচনী আচরণবিধির পরিপন্থী।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের নেতৃবৃন্দসহ ঝিকরগাছা উপজেলা আমীর আব্দুল আলিম, চৌগাছা উপজেলা আমীর গোলাম মোর্শেদ এবং জামায়াত ও জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ঝিকরগাছা উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, “জামায়াতের পক্ষ থেকে মৌখিকভাবে ফোনে বিষয়টি জানানো হয়েছে। তবে রোববার বিকেল পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জ সদর কেন্দ্রীয় সমবায় সমিতির ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অন্যদিকে, সংবাদ সম্মেলনে দাবি করা হয়, অভিযুক্ত যুবদল নেতা আরাফাত রহমান কল্লোল যশোর-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নির চাচাতো দেবর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০