নিজেস্ব প্রতিবেদক
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দরজায় তালা দিয়ে ছাত্রদল নেতার ঘরে আগুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ছাত্রদল নেতা ইয়াসিন আলী সুজনের বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ঘরের দরজার বাইরে তালা লাগিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ঘরের মূল্যবান আসবাবপত্র ও অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজনের বাবা ওই সময় ঘরে ছিলেন না। স্থানীয়রা আগুনের খবর পেয়ে ছুটে এসে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণ করতে। দরজা খুলতে গিয়ে তারা লক্ষ্য করেন তালা লাগানো রয়েছে।

ঘটনার পর ইয়াসিন আলী সুজন অভিযোগ করেন, সম্প্রতি তিনি একটি প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে একজন নারীর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ নিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছিলেন। এর জেরে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে তার ধারণা। তিনি উল্লেখ করেন, বাবার অনুপস্থিতির কারণে প্রাণে রক্ষা পেয়েছেন।

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শান্তিপূর্ণ হাতিয়াকে অশান্ত করার এ ধরনের কর্মকাণ্ড কোনো পক্ষের জন্য কাম্য নয় এবং এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আরো পড়ুন...  নড়াইলে বাবুই পাখির অস্তিত্ব সংকট

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০