অনলাইন ডেস্কঃ
১৭ জানুয়ারি ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেড় যুগ পর সিনেমায় ডলি জহুর

ডলি জহুর
ডলি জহুর | ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় যুগ পর আবারও সিনেমায় অভিনয়ে ফিরলেন বর্ষীয়ান অভিনেত্রী ডলি জহুর। ২০১১ সালে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার পর দীর্ঘদিন তাকে শুধু টেলিভিশন নাটকেই দেখা গেছে। এবার একসঙ্গে দুটি নতুন সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

জানা গেছে, ইয়ামিন ইলানের নির্মাণে আসছে নতুন সিনেমা ঝামেলা। দিয়া প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমাটি একটি সম্পূর্ণ মৌলিক পারিবারিক গল্প নিয়ে নির্মিত হচ্ছে। সিনেমাটিতে ডলি জহুর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

নির্মাতা ইয়ামিন ইলান জানান, শুরুতে ডলি জহুর সিনেমায় অভিনয়ের বিষয়ে আগ্রহী ছিলেন না। তবে গল্প শোনার পর তিনি কাজটিতে সম্মতি দেন। নির্মাতার ভাষায়, দর্শকরা সিনেমার গল্পের সঙ্গে নিজেদের সহজেই যুক্ত করতে পারবেন বলে তিনি আশাবাদী।

বর্তমানে সিনেমাটির শেষ অংশের শুটিং চলছে। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছর কোনো এক ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিকে, আরেকটি সিনেমা দম-এও অভিনয় করছেন ডলি জহুর। রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত এ সিনেমায় তাকে জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর মায়ের চরিত্রে দেখা যাবে। সিনেমাটির শুটিং বর্তমানে শেষের দিকে রয়েছে। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণাধীন এ সিনেমায় আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও পূজা চেরি।

আরো পড়ুন...  নিষিদ্ধ দল হলেও ব্যক্তি নিষিদ্ধ নন: আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন বহাল রাখল ইসি

জানা গেছে, সিনেমাটির বড় একটি অংশের দৃশ্যধারণ গত বছরের শেষ দিকে কাজাখস্তানে সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টরা আসন্ন রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করছেন।

দীর্ঘদিন পর সিনেমায় ফেরা প্রসঙ্গে ডলি জহুর বলেন,
“সত্যিই সিনেমায় আর ফিরতে চাইনি। এখনো বলি, কমার্শিয়াল ফর্মুলাভিত্তিক সিনেমায় অভিনয় করব না। তবে এই দুটি সিনেমার গল্প এবং নির্মাণপ্রক্রিয়া শুনে মনে হয়েছে কাজগুলো করা যায়। তাছাড়া সিনেমা দুটিতে নাটকের শিল্পীরা অভিনয় করছেন, যাদের সঙ্গে আমার নিয়মিত কাজ হয়। সব মিলিয়ে তাই কাজ দুটি করা।”

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ে বিশেষ অবদানের জন্য তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। চলচ্চিত্রে দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা লাভ করেন। সর্বশেষ ২০২৪ সালে কিংবদন্তি এই অভিনেত্রী একুশে পদকে ভূষিত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০