মো: রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নলডাঙ্গায় রাশেদের মতবিনিময়

নাটোরের নলডাঙ্গা উপজেলায় সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ স্থানীয় জনগণের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়, গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। যদিও এখনো স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, তবুও আগাম প্রস্তুতির অংশ হিসেবে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং তাদের মতামত শুনছেন।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) রাতে নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় অংশ নেন এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ। এর আগে তিনি উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের হরিদাখলসী, মোমিনপুর ও বানুরভাগসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ ও প্রচারণা চালান। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা, প্রত্যাশা ও উন্নয়ন চাহিদা সম্পর্কে অবগত হন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে রাশেদ বলেন, “নাটোরের উন্নয়ন এবং নলডাঙ্গাকে একটি আধুনিক ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তর করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমাদের অভিভাবক, গণমানুষের নেতা জাতীয় সংসদের মাননীয় হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবের নেতৃত্বে এ অঞ্চলে ইতোমধ্যে অনেক উন্নয়ন হয়েছে, ভবিষ্যতেও আরও উন্নয়ন হবে—ইনশাআল্লাহ।”

আরো পড়ুন...  নলডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতা দিবস উদযাপন

তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি সাধারণ মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। জনগণের এই ভালোবাসা ও সমর্থন তাকে আরও অনুপ্রাণিত করছে। তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন।

এ সময় উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ রাশেদের উদ্যোগকে স্বাগত জানান এবং তার সম্ভাব্য প্রার্থিতার প্রতি সমর্থন ব্যক্ত করেন। সভায় উপস্থিত ছিলেন মাধনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, বিএনপি নেতা নুরুজ্জামান, শাজাহান আলী, মইনুল ইসলাম, মোতালেব, আক্তার হোসেন এবং সাবেক ছাত্রদল নেতা শরিফুল ইসলাম শরীফসহ আরও অনেকে।

স্থানীয়রা জানান, রাশেদের এই আগাম গণসংযোগ কার্যক্রম নলডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। তারা আশা প্রকাশ করেন, এমন উদ্যোগের মাধ্যমে প্রার্থীরা জনগণের কাছে আরও বেশি জবাবদিহি হবে এবং এলাকার বাস্তব সমস্যাগুলো সামনে আসবে।

উল্লেখ্য, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে নলডাঙ্গায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এরই অংশ হিসেবে এডভোকেট এম রাশেদুজ্জামান রাশেদ নিয়মিত মাঠে সক্রিয় থেকে জনগণের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন এবং উন্নয়নের বার্তা তুলে ধরছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০