খুবি প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচন ঘিরে ৫ দিন বন্ধ খুবি, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয় | ছবি : দৈনিক ইতিহাস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১০–১৪ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা এবং ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক দপ্তরের পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতেই ১০ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখা হবে।

এ সময় ক্যাম্পাসে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে বহিরাগত সর্বসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নিরাপত্তা জোরদারে বিশ্ববিদ্যালয়ের সব গেট নিরাপত্তা বাহিনীর কঠোর তত্ত্বাবধানে রাখা হবে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। শিক্ষার্থীরা মোটরসাইকেল নিয়ে প্রবেশের ক্ষেত্রে খান জাহান আলী হল গেট ও খান বাহাদুর আহছান উল্লাহ হল গেট ব্যবহার করতে পারবেন।

আরো পড়ুন...  গাঁদা ফুলে রঙিন খুলনা বিশ্ববিদ্যালয়: ক্যাম্পাসজুড়ে ফুলের উৎসব

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০