শরীফ মিয়া, জামালপুর প্রতিনিধি
১ ফেব্রুয়ারি ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় মুখর ইসলামপুর: সুলতান মাহমুদ বাবুর পক্ষে শ্রমিক দলের গণসংযোগ

২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালিয়েছেন ইসলামপুর উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ।

গত ৩০শে জানুয়ারি শুক্রবার, উপজেলার ৯নং গোয়ালেচর ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে দিনব্যাপী এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। ইসলামপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া চেয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান।

শুক্রবার সকালে গোয়ালেচর ইউনিয়নের মোহাম্মদপুর থেকে শুরু হওয়া এই প্রচারণা দিনভর সভার চর, কাছিমা চর ও মিতালী বাজারসহ বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়। নির্বাচনী প্রচারণায় সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ‘ভোট দেবো ধানের শীষে, দেশ গড়ব মিলে মিশে’—এই স্লোগানকে সামনে রেখে শ্রমিক দলের নেতাকর্মীরা ধানের শীষের লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে বিভিন্ন সড়ক ও জনপথ মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় মহল গিরি বাজারে এক বিশাল গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচী সমাপ্ত হয়।

আরো পড়ুন...  কালিহাতীতে জমি বিরোধে হামলা ও হুমকি

গণসংযোগকালে উপজেলা শ্রমিক দলের সভাপতি মমিনুর রহমান মমিন বলেন, “দেশ ও দেশের মানুষকে বাঁচাতে ধানের শীষের বিকল্প নেই। দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং আলহাজ্ব সুলতান মাহমুদ বাবুকে বিজয়ী করতে শ্রমিক দল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আগামী নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, সহ-সভাপতি আব্দুল হালিম বেপারী, সহ-সভাপতি গাজী মিয়া এবং সহ-সভাপতি সাজেদুল করিম সাজু। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বিপুল ও আরিফ হাসান বাবুসহ ৯নং গোয়ালেচর ইউনিয়ন শ্রমিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ।

ইসলামপুরের প্রত্যন্ত অঞ্চলে বইতে শুরু করা এই নির্বাচনী হাওয়া প্রমাণ করে যে, সাধারণ মানুষ আগামী নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত সচেতন। ভোটারদের প্রত্যাশা, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। গোয়ালেচর ইউনিয়নের এই গণসংযোগের মাধ্যমে উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনগুলো তাদের সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার জানান দিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০