পিরোজপুর প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পিরোজপুরে ধানের শীষের পক্ষে টাকা বিতরণে বিএনপি নেতা গ্রেফতার

পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী আলমগীর হোসেনের পক্ষে রাতের আঁধারে টাকা বিতরণ করতে গিয়ে হারুন অর রশিদ নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে জেলার ইন্দুরকানী উপজেলার মীরাবাড়ি এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করলে তিনি পরে ইন্দুরকানী থানায় প্রেরণ হন।

ইন্দুরকানী থানার ওসি মো: শামীম হোসেন জানিয়েছেন, বিএনপি নেতা হারুন অর রশিদ তার সাথে কয়েকজন কর্মী নিয়ে এলাকায় ভোটারদের টাকা বিতরণ করছিলেন। স্থানীয় কয়েকজন বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। পরে হারুনকে আটক করে তার কাছে থাকা ২০ হাজার টাকা জব্দ করা হয়।

আহতরা হলেন—ইন্দুরকানী গ্রামের ইউছুফ মৃধার ছেলে ইসমাইল মৃধা, সাবেক ইউপি সদস্য আবুল বাশার মৃধার ছেলে আরিফ, বাদল মীরের ছেলে মারুফ মীরসহ আরও কয়েকজন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বন্যা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, বিষয়টি শুধু ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগেই সীমাবদ্ধ নয়; মারধর ও হুমকির ঘটনাও ঘটেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনের মাধ্যমে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০