হারুন শেখ, রামপাল প্রতিনিধি-
১৩ জানুয়ারি ২০২৬, ২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাগেরহাটে গণ কবরস্থানের জমি দখল ও সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ

বাগেরহাটের মোরেলগঞ্জে পর্তুগাল প্রবাসী শরিফুল ইসলাম শাওন দানকৃত গণ কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং সাইনবোর্ড ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক মহলের বিরুদ্ধে। একই সঙ্গে অভিযোগ রয়েছে, ওই মহল স্থানীয় একজনের ফসলি জমির আমন ধান জোরপূর্বক কেটে নিয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম গুলিশাখালী গ্রামের শরিফুল ইসলাম শাওন এলাকার মানুষের দাফনের সুবিধার জন্য নিজ মালিকানাধীন ২৬ শতাংশ জমি গণ কবরস্থানের জন্য দান করেছিলেন। জমিতে কবরস্থান নির্দেশ করে একটি সাইনবোর্ডও টাঙানো হয়েছিল।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সৌদি প্রবাসী মালেক হাওলাদারের নেতৃত্বে একটি প্রভাবশালী মহল লোকজন দিয়ে ওই সাইনবোর্ড ভেঙে ফেলে এবং জমি দখলের চেষ্টা চালায়। একই বিরোধের জেরে স্থানীয় মিজানুর রহমান বেপারী কর্তৃক চাষ করা ৩৩ শতাংশ জমির আমন ধান জোরপূর্বক কেটে নেওয়া হয়েছে। প্রতিবাদ করায় মিজানুর রহমান ও তার ছেলে ফরিদ বেপারীকে মিথ্যা মামলায় জড়িয়ে কারাভোগ করানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, ধান কাটার মৌসুমে তারা বারবার ভাড়াটিয়া লোকজন দিয়ে হানা, ভয়ভীতি ও মামলা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন। এতে পরিবারটি নিজ গ্রামে নিরাপত্তাহীনতায় ভুগছে।

আরো পড়ুন...  নহাটা ইউনিয়ন যুবদল কমিটি থেকে মাহাতাব রুবেল অব্যাহতি

এ ঘটনায় শাহানুর রহমান শাহিন, প্রবাসীর পিতা ও বাগেরহাট জেলা সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক, বাদি হয়ে খোকা মুন্সীসহ আটজনের বিরুদ্ধে বাগেরহাট বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন দপ্তরেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শাহানুর রহমান শাহিন বলেন, “গণ কবরস্থানের জন্য দান করা জমি ছাড়ছে না। সাইনবোর্ড ভেঙে দখলের চেষ্টা করা হয়েছে। আমরা জমি ও ফসল হারিয়ে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।”

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে মালেক হাওলাদার জানান, কবরস্থানের জমি দখল বা সাইনবোর্ড ভাঙার অভিযোগ সঠিক নয়। জমি নিয়ে বিরোধ থাকলেও কাউকে হয়রানি করা হয়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাকিবুল হাসান বলেন, “আমরা অভিযোগ পেলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করব।”

এই ঘটনা এলাকায় সামাজিক উত্তেজনা সৃষ্টি করেছে এবং প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও জটিল হয়ে উঠার আশঙ্কা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০