রাজশাহী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফেসবুকে ‘বিদায় পৃথিবী’ লিখে তরুণীর আত্মহত্যা

ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা
রোজিনা সরকার পাখি (২১)। ছবি: সংগৃহীত

রাজশাহীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রোজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজপাড়া থানার কাদের মণ্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা প্রায় দুই বছর ধরে তার পালিত মা রোজী খাতুনের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নওগাঁর সাপাহার উপজেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে রোজিনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি লিখেন, “আজ আমার শেষ দিন। আল্লাহ আমাকে ক্ষমা করুন। জানি না জান্নাতে যাব নাকি জাহান্নামে।”

মৃত্যুর প্রায় দুই ঘণ্টা আগে তিনি আরেকটি পোস্টে লেখেন, “বিদায় এই সুন্দর পৃথিবী।” পাশাপাশি কথিত প্রেমিককে উদ্দেশ করে “আই লাভ ইউ” এবং “আই মিস ইউ” লেখাও দেখা যায়।

পুলিশের ধারণা, ব্যক্তিগত সম্পর্কজনিত মনোমালিন্যের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। ঘটনার সময় তিনি ফেসবুক লাইভে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন...  রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ২০৪ বন্দী

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণ সন্দেহ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০