আশিকুর রহমান শান্ত, ভোলা জেলা প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মা-ছেলেকে মারধরের ঘটনায় ভোলায় উত্তেজনা

ভোলার কিচেন মার্কেটে এক নারী ও তার পুত্রকে মারধর ও হেনস্থার অভিযোগে অভিযুক্ত এক গরুর মাংস বিক্রেতার শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভোলা প্রেসক্লাব-এর সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীরা লিখিত বক্তব্যে জানান, গত ২২ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে এক নারী তার ছেলেকে নিয়ে কিচেন মার্কেটে গরুর মাংস কিনতে যান। তারা লোকমান কষাইয়ের দোকান থেকে মাংস নেওয়ার সময় অতিরিক্ত হাড় ও চর্বি দেওয়ার অভিযোগ তুলে আপত্তি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে বিক্রেতা লোকমান কষাই, তার ছেলে মো. ছাইফুল ও সহযোগী জসিমসহ কয়েকজন ওই নারী ও তার পুত্রের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়।

ঘটনায় মা-ছেলে আহত হন। পরে মার্কেটে উপস্থিত অন্যান্য ব্যবসায়ী ও ক্রেতারা তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতাল-এ ভর্তি করেন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয় এবং এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, অভিযুক্ত বিক্রেতা পূর্বেও বিভিন্ন সময় ক্রেতাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। তার আচরণে মার্কেটের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

আরো পড়ুন...  পানগুছি সেতু প্রকল্পে অনিশ্চয়তা

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০