মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাগুরায় ইউপি সদস্য থেকে এমপি প্রার্থী

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্যা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন। তিনি মাগুরার দুই আসনের মধ্যে একমাত্র প্রার্থী, যিনি সরাসরি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে সংসদপ্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামছেন।

১৯৮৫ সালে শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মো. জাকির হোসেন মোল্যা। ২০০৩ সালে জাতীয় যুব সংহতি নাকোল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ শুরু করেন। ২০১৫ সালে তিনি জাতীয় যুব সংহতি শ্রীপুর উপজেলার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে উপজেলা রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা পালন শুরু করেন। সর্বশেষ ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাকোল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

মো. জাকির হোসেন মোল্যা জানান, “আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। এলাকার উন্নয়ন ও জনসেবার ব্রত নিয়ে কাজ করে যাচ্ছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতীয় পার্টি আমাকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছে। দল আমাকে মনোনয়ন দিয়েছে, জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।”

আরো পড়ুন...  টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

তিনি আরও জানান, তার রাজনৈতিক কর্মকাণ্ড সবসময় জনগণের কল্যাণ ও এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দীর্ঘকাল ধরে দায়িত্ব পালন ও জনসেবা প্রদানের অভিজ্ঞতাকে ভিত্তি করে জাতীয় পার্টি তাকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

মো. জাকির হোসেন মোল্যার মনোনয়ন নেওয়ায় মাগুরার রাজনৈতিক মহলে এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইউপি থেকে সরাসরি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা তার জন্য নতুন চ্যালেঞ্জ হলেও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় পরিচিতি তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

জাতীয় পার্টির শ্রীপুর উপজেলা কমিটি ও স্থানীয় নেতাকর্মীরা ইতোমধ্যেই তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তারা মনে করছেন, জনগণের আস্থা ও সমর্থন থাকলে তিনি মাগুরা-১ আসনে ভালো ফলাফল করতে সক্ষম হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০