প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
১০ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মাদ্রাসার পথে নিখোঁজ কিশোর আমির হামজা, পরিবারে আহাজারি—সেনবাগে চাঞ্চল্য

মাদ্রাসার পথে নিখোঁজ কিশোর আমির হামজা | | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস
মাদ্রাসার পথে নিখোঁজ কিশোর আমির হামজা | | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

নোয়াখালীর সেনবাগ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে ১৫ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ কিশোরের নাম মো. আমির হামজা।

জানা গেছে, গত ৩ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকালে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আমির হামজা। কিন্তু দিন গড়িয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ কিশোরের পরিবার জানায়, সম্ভাব্য সব জায়গা—মাদ্রাসা, আত্মীয়স্বজনের বাড়ি ও আশপাশের এলাকায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এতে করে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা ও অসহায়ত্ব বিরাজ করছে।

আমির হামজার পিতা মো. ইলিয়াছ ও মাতা শাহীন আক্তার। তাদের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামে। একমাত্র সন্তানের নিখোঁজের ঘটনায় পরিবারে চলছে কান্না ও আহাজারি।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি যদি আমির হামজার সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে—
মোবাইল: ০১৮৬৬-৯৪৩৮২০.

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে জনতার ঢলে পথসভায় জোনায়েদ সাকি

পরিবারের একটাই দাবি—প্রিয় সন্তানটি যেন নিরাপদে ফিরে আসে। এ ঘটনায় সকলের মানবিক সহযোগিতা ও সচেতন ভূমিকা কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করে মানবিক দায়িত্ব পালনে এগিয়ে আসুন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০