মো: রাহাত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৬ শিক্ষাবর্ষের ‘এ-ইউনিট’ (বিজ্ঞান বিভাগ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে সারাদেশের মতোই এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা গ্রহণ করা হয় নির্ধারিত চারটি ভেন্যুতে। এগুলো হলো— বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩, শাহজাদপুর সরকারি কলেজ, মাওলানা সাইফুদ্দিন এহিয়া ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-২) এবং শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজ (অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১)।

এ-ইউনিটের মোট ৫ হাজার ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ হাজার ৯১ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। এতে উপস্থিতির হার দাঁড়ায় ৭৯.৩৪ শতাংশ, যা প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক হিসেবে বিবেচনা করা হয়েছে।

পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক শৃঙ্খলা ও সহযোগিতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠন এবং ক্লাবের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা পরীক্ষার্থীদের কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করা, প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং পরিবেশ স্বাভাবিক রাখতে কাজ করেন। পাশাপাশি পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের জন্য কেন্দ্রের পাশে বসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়, যাতে তারা স্বস্তিতে সময় কাটাতে পারেন।

আরো পড়ুন...  ইসিতে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন দুই প্রার্থী

নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, স্থানীয় পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং মেডিকেল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করে। পুরো পরীক্ষা চলাকালীন সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সহযোগিতা ছাড়া এ ধরনের বৃহৎ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়।

তিনি আরও প্রো-ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, বিভিন্ন কমিটির সদস্য, ছাত্র সংগঠন ও ক্লাব নেতৃবৃন্দের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী, শাহজাদপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় জনগণের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, একই দিনে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২৭ মার্চ ‘সি-ইউনিট’ এবং ৩ এপ্রিল ‘বি-ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০