ঢাকা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানে কম দামে নিত্যপণ্য বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের

মুদি দোকান। পুরোনো ছবি
মুদি দোকান। পুরোনো ছবি

পবিত্র রমজান উপলক্ষে লেবু, তেল, চিনি, ছোলা, চাল ও গরুর মাংসসহ বেশকিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছেন কারওয়ান বাজার-এর ব্যবসায়ীরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাইফুল আলম মিলন, যিনি ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। আয়োজকরা জানান, ব্যবসায়ীদের ঘোষণায় সম্মতি জানাতেই তিনি সেখানে উপস্থিত হন।

ব্যবসায়ীরা জানান, প্রতি পিস লেবুতে ২ টাকা, ভোজ্যতেল প্রতি লিটারে ১ টাকা, চিনি প্রতি কেজিতে ১ টাকা, ছোলা প্রতি কেজিতে ২ টাকা, ২০০ গ্রাম ট্যাং প্যাকেটে ৫ টাকা, গরুর মাংসে প্রতি কেজিতে ৩০ টাকা এবং মিনিকেট চালে প্রতি কেজিতে ১ টাকা কমিয়ে বিক্রি করা হবে।

কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, শ্রীমঙ্গল থেকে ১১-১২ টাকায় লেবু কিনে বিভিন্ন মান অনুযায়ী বাজারে বিক্রি করা হয়। আগে বড় লেবু ১৭ টাকায় বিক্রি হলেও এখন তা ১৫ টাকায় দেওয়া হবে।

তেল ব্যবসায়ীদের পক্ষে আখি ইন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবু বক্কর সিদ্দিক জানান, আগে ৫ লিটার তেল ৯২০ টাকায় বিক্রি হলেও এখন প্রতি ৫ লিটারে ৫ টাকা ছাড় দেওয়া হবে।

আরো পড়ুন...  রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

কিচেন মার্কেটের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বলেন, প্যাকেটজাত চিনির গায়ের দাম ১০৫ টাকা হলেও আগে ১০২ টাকায় বিক্রি করা হতো, এখন তা ১০১ টাকায় বিক্রি হবে।

মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান, গরুর মাংস প্রতি কেজি ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে। চাল ব্যবসায়ীরা জানান, মিনিকেট চাল আগে ৮১ টাকায় বিক্রি হলেও এখন তা ৮০ টাকায় বিক্রি হবে।

সংবাদ সম্মেলনে সাইফুল আলম মিলন বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারও ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০