নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা ভেঙে দিল জমির বাউন্ডারি

রাজশাহীতে জমির মালিক আবু সাঈদকে চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তার জমির বাউন্ডারি ভেঙে দেয়। ঘটনাটি ঘটেছে ভদ্রা মোজা, সপ্তাক পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। আবু সাঈদ, পিতা মৃত্যু আব্দুর রহিম মিয়া, বড় হরিপুর, নাটোরের বাসিন্দা, পূর্বে ওই জমি ক্রয় করেছিলেন কোট-বায়না মাধ্যমে। পরে তিনি সেখানে সাইনবোর্ড স্থাপন করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানান, কেউ যদি জমির মালিকানা বা ওয়ারিস দাবী করে, তবে ৩০ দিনের মধ্যে প্রমাণসহ যোগাযোগ করতে হবে।

দীর্ঘ সময় অতিবাহিত হলেও কোনো মালিকানা দাবি ওঠেনি। তবে ঈদের চার দিন পূর্বে নিজের জমি দেখার জন্য রাজশাহীতে আসেন আবু সাঈদ। তখনই কয়েকজন সন্ত্রাসী তাকে হুমকি দেয়। তারা দাবি করে, এখানে বাড়ি করতে হলে তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। জমির মালিক আবু সাঈদ তাদের সঙ্গে কথা কাটাকাটির চেষ্টা করলেও, সন্ত্রাসীরা নাটোরের লোক বলে তাকে কড়া হুমকি প্রদান করে।11

হুমকি ও গালিগালাজের এক পর্যায়ে সন্ত্রাসীরা আবু সাঈদের জমির বাউন্ডারি ভেঙে ফেলে। পরে আবু সাঈদ বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরও সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে জমির বাউন্ডারির সব ইট ট্রাকে ভেঙে নিয়ে যায়। আবু সাঈদ জানান, এতে তার প্রায় ৯৪ হাজার টাকার ক্ষতি হয়েছে।1

আরো পড়ুন...  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

জমির মালিকের অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, “জমির মালিক আবু সাঈদ লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

স্থানীয়রা জানান, এই ধরনের চাঁদা দাবী ও জবরদস্তি অঞ্চলটিতে নিরাপত্তার জন্য বড় একটি উদ্বেগ সৃষ্টি করেছে। তারা মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে, যাতে সাধারণ নাগরিকরা তাদের সম্পত্তি নিরাপদে রাখতে পারেন।

উল্লেখ্য, এটি শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির বিরুদ্ধে নয়, বরং এলাকার শান্তি ও নিরাপত্তার জন্যও হুমকি তৈরি করেছে। অনেকেই আশা করছেন, দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে কেউ চাঁদা দাবী করে বা সহিংসতা চালাতে সাহস না পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০