মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজশাহীতে হতদরিদ্রদের ঈদ উপহার: প্রতি পরিবার ১০ কেজি চাল

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজশাহীর অসহায় ও দুস্থ মানুষের জন্য সরকারের বড় ধরনের খাদ্য সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জেলার ৯টি উপজেলা, ৭২টি ইউনিয়ন এবং ১৪টি পৌরসভার প্রায় ১ লাখ ২০ হাজার অতিদরিদ্র ও দুস্থ পরিবার এবার সরকারি ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ১০ কেজি করে উন্নত মানের চাল পাবেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার জানান, আসন্ন ঈদে গ্রামীণ ও শহরের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মোট ১ লাখ ২৭ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ১ লাখ ২০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হবে। এর মধ্যে ৭০ হাজার পরিবার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে এবং ৫০ হাজার পরিবার ১৪টি পৌরসভায় সুবিধা পাবেন।

সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পৌরসভা ইতিমধ্যেই বরাদ্দকৃত চাল উত্তোলন শুরু করেছে এবং অনেক জায়গায় বিতরণ কার্যক্রমও উদ্বোধন করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নদী ভাঙনকবলিত এলাকা, ভূমিহীন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  নওগাঁ–১ আসনের নতুন অধ্যায়: মুস্তাফিজুরের শপথগ্রহণ

জেলা প্রশাসন জানিয়েছে, ১২ মার্চের মধ্যেই এই খাদ্য সহায়তা কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০