মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
২ মার্চ ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় হামলায় ছাত্রদল নেতার মৃত্যু, আটক ৪

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় আরিফুল ইসলাম মাসুম (৩০) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। রোববার (১ মার্চ) রাতে সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতারা অভিযোগ করেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হয়েছেন। তবে জামায়াতের পক্ষ থেকে রাজনৈতিক কারণে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।

হামলায় সাগর নামে এক যুবদল কর্মী আহত হন। তাকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শাহজাহান, তানজের, খলিল ও শাহীন নামে চারজনকে আটক করেছে। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফ উল্লাহ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী মাসুম ভোট দেওয়ার জন্য কয়েকদিন আগে দেশে ফিরেছিলেন। তিনি স্থানীয় বিএনপি নেতা মজিদ হাওলাদারের ছেলে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন দাবি করেন, বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী জয়ী হওয়ার পর থেকেই এলাকায় সহিংসতা চলছে। খুড়িয়াখালী ও সোনাতলা গ্রামে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিএনপির একটি অফিসে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে।

আরো পড়ুন...  আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

তার ভাষ্য, শনিবার রাতে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে মাসুমের পথরোধ করে তাকে মারধর করা হয়। তিনি মোবাইলে হামলার কথা জানিয়ে সহায়তা চান। পরে পুলিশ গিয়ে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. নাইম জানান, রাত ১১টা ৩০ মিনিটে তাকে ভর্তি করা হয় এবং রাত ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন দলের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০