মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি-
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উপকূলের বাস্তবতা তুলে ধরতে শরণখোলায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

শরণখোলায় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
শরণখোলায় সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত | ছবি : দৈনিক ইতিহাস

বাগেরহাটের শরণখোলা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ-এর ফিসনেট (FISNET) প্রকল্পের আওতায় এ কর্মশালা আয়োজন করা হয়।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফিসনেট প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার মিজানুর রহমান। প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন মিল অ্যান্ড সেফগার্ডিং সেক্রেটারিয়েট আতিকা আজরা অয়ন। মৎস্যজীবী সম্প্রদায়ের দুর্বলতা, ঝুঁকি ও প্রাসঙ্গিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন প্রকল্পের মিল অফিসার মাসুদুল ইসলাম।

অনুসন্ধানী ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরির কৌশল, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং উপস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন উপকূলীয় সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম মন্টু। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের বাস্তব উদাহরণের মাধ্যমে দেখান—কিভাবে উপকূলের জেলে, বাওয়ালি ও অন্যান্য পেশাজীবীদের জীবন-সংগ্রাম ও ঝুঁকি নিয়ে কার্যকর অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করা যায়।

আয়োজকরা জানান, ফিসনেট প্রকল্পের আওতায় উপকূলীয় অঞ্চলের ছয়টি জেলায় প্রায় ১০ হাজার মৎস্যজীবীর সঙ্গে কাজ করা হবে। প্রকল্পটি মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, জীবিকা উন্নয়ন ও টেকসই সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

আরো পড়ুন...  বাঞ্ছারামপুরে আশ্রাফবাদ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এ ধরনের কর্মশালা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উপকূলীয় জনপদের বাস্তব চিত্র তুলে ধরতে সহায়তা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০