প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের ব্যুরো চিফ, নোয়াখালী
১ মার্চ ২০২৬, ৮:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সেনবাগে মহি উদ্দিনকে সংবর্ধনা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় প্রবাস ফেরত কৃতি সংগঠক ও সমাজসেবক মো: মহি উদ্দিনকে ঘিরে উৎসবমুখর পরিবেশে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাস জীবনে দীর্ঘ সময় কাটিয়ে দেশে ফিরে আসায় স্থানীয় প্রবাসী ও সচেতন মহলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রোববার (১ মার্চ) বিকেলে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: মহি উদ্দিনের দেশে আগমন উপলক্ষে স্থানীয় পরিচালকবৃন্দ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার সম্মানে সংবর্ধনার আয়োজন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার পরিচালক শহীদুল্লাহ মিন্টু এবং সঞ্চালনায় ছিলেন পরিচালক মোঃ নূর হোসাইন সুমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রবীণ পরিচালক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক আবদুল মান্নান বাবলু, মুফতি সোয়াইব হোসেন, ওমর ফারুক, রফিকুল ইসলাম রবি, মোঃ হারুন, আবদুর রহমান ভূঞা, আমির হোসেন লিটন ও আবু নাঈমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে অবস্থান করেও মো: মহি উদ্দিন সবসময় নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। প্রবাসীদের অধিকার রক্ষা, অসহায়দের সহায়তা এবং সংগঠনকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার ভূমিকা প্রশংসনীয়। তারা উল্লেখ করেন, তার উদ্যোগ ও নেতৃত্বে সংস্থাটি প্রবাসী কল্যাণমূলক নানা কর্মকাণ্ড বাস্তবায়ন করেছে, যা এলাকার সামাজিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আরো পড়ুন...  চাটখিলে কিশোর অটোচালক হত্যা, র‍্যাবের হাতে ৩ জন গ্রেপ্তার

অনুষ্ঠানে মো: মহি উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকালে তিনি উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণ ও এলাকার উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবাসে থাকলেও হৃদয়ের টান সবসময় নিজের জন্মভূমির প্রতি। এলাকার মানুষের ভালোবাসাই তাকে অনুপ্রাণিত করে।

সংবর্ধনা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। এতে প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

এ আয়োজনকে ঘিরে সেনবাগে প্রবাসীদের প্রতি সম্মান ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং প্রবাসী-স্থানীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০