কৌশিক চৌধুরী, হিলি (দিনাজপুর) প্রতিনিধি :
৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উৎসবমুখর ও মানবিক পরিবেশে মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন **হিলি প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী** নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে হিলি চারমাথা মোড়ে অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরে হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাকিমপুর থানার চত্বরে ফলজ বৃক্ষ রোপণ করা হয়। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ উদ্যোগকে স্বাগত জানান সংশ্লিষ্টরা।

দুপুর ১২টায় হিলি প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় এবং সভাপতি মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ আমিনুল ইসলাম এবং হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, হিলি প্রেসক্লাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই অঞ্চলের সাংবাদিকতার একটি নতুন অধ্যায় সূচিত হয়েছে। আগামী দিনে হিলির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড সঠিক ও বস্তুনিষ্ঠভাবে কলমের মাধ্যমে জাতির সামনে তুলে ধরতে প্রেসক্লাবের সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

আরো পড়ুন...  নাসিরনগরে বিএনপির নিবেদিতপ্রাণ কর্মী শ্যামল মল্লিক আর নেই

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন হিলি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফ, যুগ্ম সম্পাদক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ মোঃ হাসান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন বিপ্লবসহ ক্লাবের সকল সদস্যবৃন্দ।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে কন্দর্পুর নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও হিলি কাছিমিয়া উলুম মাদ্রাসার ২০ জন এতিম শিক্ষার্থীর হাতে উপহার হিসেবে রুমাল তুলে দেওয়া হয়।

সবশেষে হিলি প্রেসক্লাবের সদস্য নুরে আলম সিদ্দিকীর বাবার রুহের মাগফেরাত কামনা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিম শিক্ষার্থী ও অতিথিদের মাঝে খাবার বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০