মোঃ রবিউল ইসলাম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
৩ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হুইপ নিয়োগে কৃতজ্ঞতা জানালেন নান্নু

নাটোরের নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী নান্নু প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু-কে জাতীয় সংসদের হুইপ হিসেবে নিয়োগ দেওয়ায় তিনি এ কৃতজ্ঞতা জানান।

মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাতে নলডাঙ্গায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাবেক মেয়র আব্বাস আলী নান্নু বলেন, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এবং উত্তরবঙ্গের বিএনপির একজন জনপ্রিয় নেতা এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইকে জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব প্রদান করায় তিনি গভীরভাবে আনন্দিত। তিনি মনে করেন, এ সিদ্ধান্ত নাটোরবাসীর জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা বহন করছে।

প্রেস ব্রিফিংয়ে নান্নু বলেন, “আমাদের প্রিয় নেতা, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। তাঁর বিচক্ষণ নেতৃত্বে দল ও দেশ এগিয়ে যাচ্ছে। নাটোর-২ আসনের সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়ার মাধ্যমে নাটোর জেলার রাজনৈতিক ও সাংগঠনিক গুরুত্ব আরও বৃদ্ধি পেল।”

তিনি আরও বলেন, উত্তরবঙ্গের রাজনীতিতে দুলু ভাই দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে এ নিয়োগের ফলে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আরো পড়ুন...  রামপালে বেশি দামে গ্যাস বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ী জরিমানা

সাবেক মেয়র নান্নু বলেন, “এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাইয়ের মাধ্যমে আমরা নলডাঙ্গা ও নাটোরের ব্যাপক উন্নয়ন করতে পারবো, ইনশাআল্লাহ। অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে বলে আমরা প্রত্যাশা করছি।”

প্রেস ব্রিফিংয়ে স্থানীয় দলীয় নেতাকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ নিয়োগ নাটোরের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তারা আশা করেন, জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় উন্নয়নেও সংসদ সদস্য অগ্রাধিকার দেবেন।

উল্লেখ্য, নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসন দীর্ঘদিন ধরেই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি আসন হিসেবে পরিচিত। সাম্প্রতিক এ দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে জাতীয় সংসদে নাটোরের প্রতিনিধিত্ব আরও জোরদার হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০