ইতিহাস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আর এস ফাহিমকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

আর এস ফাহিম
আর এস ফাহিম | ছবি : সংগৃহীত

রাজধানীতে সংবাদ সম্মেলন করে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন। সংগঠনটির দাবি, নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবে।

রোববার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’-এর আহ্বায়ক ফাহিম ফারুকী অভিযোগ করেন, আর এস ফাহিম চৌধুরি অতীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়ে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রেখেছেন। তার ভাষ্য, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তারে অন্তর্বর্তীকালীন সরকার কার্যকর পদক্ষেপ নিতে পারেনি।

তিনি আরও দাবি করেন, সরকারের ভেতরে প্রভাবশালী কিছু মহলের কারণে আইনশৃঙ্খলা বাহিনী এখনো তাকে আইনের আওতায় আনেনি। সংবাদ সম্মেলনে আর এস ফাহিমের বিরুদ্ধে ছাত্রলীগ ও যুবলীগকে পৃষ্ঠপোষকতার অভিযোগও তোলা হয়। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনে সহায়তার মতো গুরুতর অভিযোগও উত্থাপন করেন সংগঠনটির নেতারা।

তবে এসব অভিযোগের বিষয়ে আর এস ফাহিমের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদ সম্মেলনে ‘মঞ্চ-২৪’ নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

Facebook Comments Box
আরো পড়ুন...  লাহারপুরে ১৪৩তম ঐতিহ্যবাহী গণেশ জননী পূজা শুরু

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০