ঝালকাঠি প্রতিনিধি,
১১ এপ্রিল ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কচুয়া এলাকায় গ্রাম বাংলার বহুল পরিচিত ও ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খন্দকার বাড়ির পেছনের বিস্তীর্ণ মাঠে প্রতিবছরের ধারাবাহিকতায় এ আয়োজন সম্পন্ন হয়।

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার লক্ষ্যে স্থানীয় যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ১৩টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি দেখতে মাঠজুড়ে জড়ো হয় শত শত দর্শক। নারী, শিশু ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা এক উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ঘোড়াগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। দৌঁড়ের প্রতিটি ধাপে দর্শকদের মধ্যে উত্তেজনা ও উল্লাস লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে মোঃ মহসিনের ঘোড়া প্রথম স্থান অর্জন করে। দ্বিতীয় স্থান অধিকার করে মোঃ রিয়াদের ঘোড়া এবং তৃতীয় স্থান লাভ করে মো. সিরাজ সিকদারের ঘোড়া।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি মোঃ শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা হেলাল কিরন, এটিএন বাংলার ঝালকাঠি জেলা প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিন, সমাজসেবক এস এম মনিরুল ইসলাম রুঙ্গু, মোঃ জাকির হোসেন খান, মোঃ আনোয়ার হোসেন তোফাজ্জেল, মোঃ মারুফ হাওলাদার, মোঃ সোলায়মান খান, মোঃ হানিফ খান, মোঃ বেল্লাল খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন...  চিকিৎসককে পেটানোর ঘটনায় মামলা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঘোড়দৌঁড় প্রতিযোগিতা উপলক্ষে মাঠের চারপাশে বসে মেলা। বিভিন্ন ধরনের দোকান, খাবার স্টল ও বিনোদনের আয়োজন দর্শকদের বাড়তি আকর্ষণ যোগ করে। শিশুদের জন্য খেলনা, নাগরদোলা ও নানা রকম বিনোদনের ব্যবস্থা ছিল, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই তাদের এই উদ্যোগ। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

সব মিলিয়ে, ঐতিহ্য, ক্রীড়া ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয় কাঠালিয়ার কচুয়ার এই ঘোড়দৌঁড় প্রতিযোগিতা, যা স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলডাঙ্গায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মাগুরায় অনলাইন জুয়া চক্রের কথিত মাস্টার এজেন্ট গ্রেফতার, জব্দ ৫ মোবাইল ও ৯ সিম

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পানির নিচে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক, চন্দনাইশের পাঠানি ব্রিজ এলাকায় তীব্র যানজট

বদরগঞ্জে যমুনেশ্বরী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, বিএনপির সাবেক বহিষ্কৃত নেতাকে ঘিরে সমালোচনা

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

১০

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

১১

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

১২

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১৩

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

১৪

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১৫

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১৭

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৮

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৯

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

২০