এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
২১ মে ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে রাজ্জাক বয়াতি (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মোঃ হায়দার মুন্সির বাড়ি থেকে একটি মোটরসাইকেল চুরির অভিযোগ ওঠে। চুরির সময় রাজ্জাক বয়াতিকে এলাকাবাসী হাতে নাতে আটক করে বলে দাবি করা হয়। এরপর তাকে মারধর করা হয়, যা পরবর্তীতে প্রাণঘাতী হয়ে দাঁড়ায় বলে অভিযোগ স্থানীয়দের।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটক করার পর উত্তেজিত কিছু লোক তাকে মারধর করে। একপর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য ছোহরাফ হোসেন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রাজ্জাক বয়াতিকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়।

নিহত রাজ্জাক বয়াতি (৪০) উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের বয়াতি বাড়ির সুলতান বয়াতির ছেলে বলে জানা গেছে।

আরো পড়ুন...  নাসিরনগরের মহিষবেড় বাজারে ব্যাংক এশিয়ার নতুন এজেন্ট আউটলেট উদ্বোধন

এদিকে ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ চুরির অভিযোগের বিচার দাবি করলেও, অনেকেই আইন হাতে তুলে নেওয়ার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন।

এ বিষয়ে কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল এ ধরনের সহিংসতা রোধে সবাইকে আইন নিজের হাতে না তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, যে কোনো অপরাধের সুষ্ঠু বিচার পুলিশ ও আদালতের মাধ্যমেই হওয়া উচিত।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

তালামীয বিশ্বনাথ দক্ষিণ উপজেলা শাখার সভাপতি নূরুল, সম্পাদক নাজিম নির্বাচিত

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

ইসলামপুরে সাপধরী ইউনিয়ন বিএনপির মানববন্ধন: মাদক, জুয়া ও কারেন্ট জাল বন্ধের দাবি

১০

ঝালকাঠি পৌরসভায় ১২ লাখ টাকার পাঁচ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

১১

জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে দুই আসামি গ্রেপ্তার

১২

দারিয়াপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন মো. আব্দুস সবুর

১৩

মাগুরায় অতিরিক্ত দামে সার বিক্রি: ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা

১৪

টানা ৩ দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা মোরেলগঞ্জে জনজীবন বিপর্যস্ত

১৫

সংস্কারহীন সড়কে চরম ভোগান্তি, দুর্ভোগে চন্দনাইশ পৌরবাসী

১৬

মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার সুনাম ক্ষুন্নে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ

১৭

কৃষি উৎপাদন বৃদ্ধিতে নলডাঙ্গায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৮

মেঘা প্রকল্পের ভেড়িবাঁধ রক্ষায় কঠোর অবস্থানে চেয়ারম্যান মাসুদুল আলম

১৯

আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই

২০