আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
৭ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে এতিমখানায় দাউদি বোহরাদের রমজান খাদ্যসামগ্রী বিতরণ

বান্দরবানের আলীকদমে পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দাউদি বোহরা সম্প্রদায়ের বৈশ্বিক মানবিক উদ্যোগ ‘প্রজেক্ট রাইজ’। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া এলাকায় অবস্থিত উলূম ইউনুছিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানায় এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, রমজান মাসে এতিম ও অসহায় শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে দাউদি বোহরা সম্প্রদায়ের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। ‘প্রজেক্ট রাইজ’-এর প্রতিনিধি সাইফ উদ্দিন জালালীর উদ্যোগে আশপাশের কয়েকটি এতিমখানায় ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, পেঁয়াজ, চিনি, ছোলা, আলুসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য। আয়োজকদের মতে, এসব সামগ্রী এতিমখানার শিক্ষার্থীদের জন্য রমজান মাসের খাবারের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত স্থানীয়রা বলেন, পার্বত্য অঞ্চলের অনেক এতিমখানা ও মাদ্রাসা সীমিত সম্পদের মধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। ফলে এ ধরনের মানবিক সহায়তা তাদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করে। বিশেষ করে রমজান মাসে খাদ্যসামগ্রীর চাহিদা বেড়ে যাওয়ায় এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য স্বস্তি বয়ে এনেছে।

আরো পড়ুন...  জেলা পরিষদ সদস্য হিসেবে আলী হায়দারকে দেখতে চায় আলীকদমবাসী

‘প্রজেক্ট রাইজ’-এর প্রতিনিধি সাইফ উদ্দিন জালালী জানান, দাউদি বোহরা সম্প্রদায়ের এই বৈশ্বিক মানবিক উদ্যোগ মূলত ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, শিক্ষা বিস্তার এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে পরিচালিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশেও এই উদ্যোগের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে অনেক সময় মানুষের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়ে। তাই এসব এলাকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে মানুষের কষ্ট কিছুটা লাঘব করার চেষ্টা করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে এতিম ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব হবে।

সাইফ উদ্দিন জালালী আরও জানান, বান্দরবানের আলীকদমসহ পার্বত্য অঞ্চলে ‘প্রজেক্ট রাইজ’-এর মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অসহায় ও দরিদ্র মানুষের জন্য চিকিৎসাসেবা প্রদান, বস্ত্র বিতরণ, এতিমখানায় খাদ্যসামগ্রী সরবরাহ এবং বিশুদ্ধ পানির জন্য রিংওয়েল স্থাপন।

তিনি বলেন, ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং পার্বত্য এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ‘প্রজেক্ট রাইজ’ কাজ করে যাবে।

আরো পড়ুন...  ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে এতিম ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে আরও ইতিবাচক পরিবর্তন আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০