মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-
৭ জানুয়ারি ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলেম-ওলামাদের নিয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

আলেম-ওলামাদের নিয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
আলেম-ওলামাদের নিয়ে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল | ছবিঃ দৈনিক ইতিহাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, পৌর শাখা ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও হাফেজে কোরআনদের অংশগ্রহণে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। তিনি বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। দল ও দেশের জন্য তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মিম ফজলে আজিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জামিউল হক সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরো পড়ুন...  সরকারি মহিলা কলেজে ইফতার মাহফিল

এছাড়াও উপস্থিত ছিলেন শংকরবাটী ৪ তলা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল আজিজ, ক্বারী মাওলানা আব্দুল বাশির, পাঠানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমানুল্লাহসহ জেলার বিভিন্ন মসজিদের আলেম-ওলামারা।

দোয়া মাহফিল পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০