মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

চাঁপাইনবাবগঞ্জ জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে অ্যাপের মাধ্যমে তেল বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের একটি ফিলিং স্টেশনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশের অন্যান্য এলাকার মতো চাঁপাইনবাবগঞ্জেও সাম্প্রতিক সময়ে তেলের সংকট দেখা দেয়। এতে বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই পরিস্থিতি বিবেচনায় এনে স্বচ্ছতা নিশ্চিত ও জনদুর্ভোগ কমাতে জেলা প্রশাসন অ্যাপভিত্তিক তেল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, অ্যাপের মাধ্যমে তেল বিক্রি চালু হলে অনিয়ম কমবে এবং নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে মানুষ সহজে তেল সংগ্রহ করতে পারবে। এতে ভিড় ও বিশৃঙ্খলাও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, এই পদ্ধতিতে নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে গ্রাহকরা তেল সংগ্রহ করতে পারবেন, ফলে পাম্পে অপ্রয়োজনীয় ভিড় এড়ানো সম্ভব হবে। একই সঙ্গে সরবরাহ ব্যবস্থাপনাও আরও কার্যকর ও নিয়ন্ত্রিত হবে।

আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন

সচেতন মহল মনে করছে, প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে জেলার জ্বালানি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং ভবিষ্যতে অন্যান্য জেলাতেও এ ধরনের কার্যক্রম চালুর পথ সুগম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০