আরিফুল ইসলাম মহিন ,খাগড়াছড়ি প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনের দাবিতে স্মারকলিপি

খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদের নির্বাচনসহ সাত দফা দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) কাছে স্মারকলিপি প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)-এর নেতৃবৃন্দ।

বিবার (১ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত কর্মসূচিতে সংগঠন দুটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নেন। তারা লিখিত স্মারকলিপিতে পার্বত্য অঞ্চলের প্রশাসনিক কাঠামো পুনর্বিন্যাস, নির্বাচন ব্যবস্থা চালু এবং নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন।

স্মারকলিপিতে প্রধান দাবি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও তিন পার্বত্য জেলা পরিষদে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের দ্বারা পরিষদ গঠনের আহ্বান জানানো হয়। নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনের অভাবে স্থানীয় জনগণ তাদের প্রত্যক্ষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। গণতান্ত্রিক প্রক্রিয়া সুদৃঢ় করতে দ্রুত নির্বাচন আয়োজন জরুরি।

এছাড়া পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টির দাবি জানানো হয়। নিরাপত্তা সংক্রান্ত দাবির মধ্যে রয়েছে— পূর্বে প্রত্যাহার করা ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন, ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাতিলের দাবিও স্মারকলিপিতে অন্তর্ভুক্ত করা হয়।

আরো পড়ুন...  হাকিমপুরে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফসার হোসেন রনি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাকিব খান, ছাত্র পরিষদের সাবেক জেলা সভাপতি সোহেল রানা ও বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম, পিসিএনপি জেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সদর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম রায়হান, কলেজ কমিটির সভাপতি মাকসুদুল আলম, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জোনায়েদ এবং প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে নির্বাচন না হওয়ায় স্থানীয় সরকার কাঠামো দুর্বল হয়ে পড়ছে এবং জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। তারা অবিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা ও উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণের আশ্বাস দিয়েছেন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০