খাগড়াছড়ি প্রতিনিধি:
৬ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পানছড়িতে চেঙ্গী নদীতে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে গোসল করতে নেমে মৌচিং মারমা (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উগ্যজাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌচিং মারমা স্থানীয় বাসিন্দা উগ্যজাই মারমার ছেলে এবং সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। পরিবার ও এলাকাবাসীর কাছে সে অত্যন্ত শান্ত স্বভাবের ও মেধাবী শিশু হিসেবে পরিচিত ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোমবারও স্কুল শেষে বাড়িতে ফিরে মৌচিং তার বন্ধুদের সঙ্গে নালকাটা স্কুল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা পাশের চেঙ্গী নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীতে লাফালাফি ও সাঁতার কাটার সময় হঠাৎ গভীর পানিতে তলিয়ে যায় মৌচিং।

সহপাঠীরা বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন...  শ্রীপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

ঘটনার পরপরই পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারি ও কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, নদীটি দেখতে শান্ত হলেও কিছু জায়গায় হঠাৎ গভীরতা বেশি হওয়ায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থাকে। শিশুদের একা নদীতে নামার বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে নদী ও জলাশয়ে গোসল বা সাঁতার কাটার সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে অভিভাবকদের শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানোর অনুরোধ করা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানো সম্ভব হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান, অননুমোদিত বীজ বিক্রিতে জরিমানা

যমুনেশ্বরী নদীতে অবাধে বালু-মাটি উত্তোলন, হুমকিতে ফসলি জমি

মোরেলগঞ্জে ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা

চিকিৎসক সংকটেও থেমে নেই মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা

অ্যানেস্থেসিয়া: কী, কীভাবে কাজ করে, প্রকারভেদ, ঝুঁকি ও নিরাপদ ব্যবহারের গুরুত্বপূর্ণ দিক

নড়াইলের কালিয়ায় র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার

পঞ্চগড়ে সাংবাদিককে লাঞ্ছিত ও ব্যাংকে অবরুদ্ধ রাখার অভিযোগ, তদন্তের আশ্বাস কর্তৃপক্ষের

বিশ্বনাথে পণ্ডিত ছিপত আলী মেমোরিয়াল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মোরেলগঞ্জে ২৬ বছর পরে নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হাসি

গণশুনানিতে অভিযোগ শুনলেন ডিসি, তাৎক্ষণিক সমাধানের নির্দেশ

১০

ভোলাহাট সীমান্তে ৮৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ

১১

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে সবুজায়নে স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মসূচি

১২

টানা বৃষ্টিতে স্থবির জনজীবন, দুর্ভোগে জগন্নাথপুরবাসী

১৩

মোরেলগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা

১৪

সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসল প্রশাসন, হোসেনপুরে ৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

১৫

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত স্বামী আটক

১৬

মধুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উদ্যোগে খেজুরের বীজ বপন

১৭

গভীর সমুদ্রে ট্রলারডুবি: নিখোঁজ জেলেদের পরিবারে ইউএনও, প্রশাসনের আর্থিক সহায়তা

১৮

‘সবুজ বাংলাদেশ গড়ার বার্তা’— কুলিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

১৯

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

২০