আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
১৪ জানুয়ারি ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু

খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
খাগড়াছড়িতে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু | ছবি: দৈনিক ইতিহাস

আসন্ন গণভোট ২০২৬ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার গণমাধ্যমকর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। “গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রশিক্ষণের আয়োজন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন ও খাগড়াছড়ি প্রেসক্লাব। কর্মসূচিতে সহযোগিতা করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি বলেন, “নির্বাচনকালীন সময়ে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ পরিবেশন করতে হবে।” তিনি আরও বলেন, বিভ্রান্তিকর তথ্য ও গুজব রোধে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তোফায়েল আহমেদ। তিনি বলেন, নির্বাচনকালীন সাংবাদিকতায় নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও আইনগত জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে সেনাবাহিনীর শিক্ষা সামগ্রী বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিআইবি পরিচালক (প্রশাসন) কাজী মোহাম্মদ তৌহিদুল আনোয়ার এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।

প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে বিভিন্ন সেশন পরিচালনা করেন ঢাকা মেইল অনলাইনের নির্বাহী সম্পাদক হারুন জামিল, পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন এবং আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. হুমায়ুন কবীর। তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ, নির্বাচনী আচরণবিধি, তথ্য যাচাই, ফেক নিউজ ও গুজব প্রতিরোধ, ভোটকেন্দ্র রিপোর্টিংসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে খাগড়াছড়ি জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রায় ৫৫ থেকে ৬৫ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত দক্ষতা আরও বৃদ্ধি পাবে এবং আসন্ন নির্বাচনকে ঘিরে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১০

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১১

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১২

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৩

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৪

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৫

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৬

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৭

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১৮

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৯

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

২০