সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৩০ মিনিটে গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা Faith in Action–এর আয়োজনে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও পিজি দলের সদস্যদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. গোলাম মোস্তফা, ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হাসান, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনজুর হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য সাবিনা ইয়াসমিন ও ফরিদা খাতুন। এছাড়া শিক্ষক খায়রুল ইসলাম মিলন ও আনজুয়ারা খাতুনসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংস্থাটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রজেক্ট অফিসার পরিতোষ কুমার বৈদ্য, এমইএল অফিসার প্রিন্স মার্ক বিশ্বাস এবং সিএফ পতিরাম গায়েনসহ অন্যান্য কর্মকর্তা।
অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক র্যালি চাঁদনীমুখা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয়। পরে আলোচনা সভার মাধ্যমে দিবসটির কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গাবুরা একটি দুর্যোগপ্রবণ এলাকা হওয়ায় এখানকার মানুষকে দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন করা প্রয়োজন। তারা দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজনের আহ্বান জানান।
মন্তব্য করুন