মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি-
১০ মার্চ ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর পৌরসভার মেয়র পদে লড়তে চান বিএনপি নেতা আব্দুল মতিন লাকি

জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই জগন্নাথপুরের সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী ও বিএনপি নেতা মোঃ আব্দুল মতিন লাকি।

স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা যায়, তৃণমূল থেকে উঠে আসা আব্দুল মতিন লাকি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে তার রাজনৈতিক জীবনের সূচনা। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি।

রাজনৈতিক অঙ্গনে পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগী নেতৃত্বের কারণে তিনি সুনামগঞ্জ-৩ আসনের (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ ও তৃণমূলের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। ব্যক্তিজীবনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বহুদলীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় বিশ্বাস রয়েছে বলে জানান তিনি।

উপজেলায় বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি একজন বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছেও তিনি গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তিতে এগিয়ে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন...  জগন্নাথপুরে আব্দুর রহমান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ

তার সম্ভাব্য প্রার্থিতার খবর ছড়িয়ে পড়ার পর জগন্নাথপুর পৌরসভার সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে উৎসাহ ও আলোচনা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, তরুণ নেতৃত্বের মাধ্যমে পৌরসভার উন্নয়নে নতুন গতি আসতে পারে।

মোঃ আব্দুল মতিন লাকি বলেন, “পরিকল্পিত উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব। আমি এই জনপদ থেকে সন্ত্রাস ও মাদক নির্মূল করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়ে তুলতে চাই। নাগরিক সেবা নিশ্চিত করা এবং জনগণের সেবক হিসেবে সব সময় পৌরবাসীর পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

তিনি একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এবং ইভটিজিংমুক্ত পৌরসভা বিনির্মাণে তরুণ নেতৃত্বের প্রত্যয় ব্যক্ত করে পৌরবাসীর দোয়া কামনা করেন।

এলাকার সচেতন মহল বলছেন, আগামী পৌরসভা নির্বাচনে একজন সৎ, গ্রহণযোগ্য এবং দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মোঃ আব্দুল মতিন লাকি মেয়র নির্বাচিত হলে জগন্নাথপুর পৌরসভার দৃশ্যমান ও অদৃশ্য সমস্যাগুলো সমাধান হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিলিতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পানছড়ি সীমান্তে গোলাবারুদ উদ্ধার

ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনায় অনিয়মের অভিযোগ

মহিপুরে যুব অধিকার পরিষদ সভাপতির পদত্যাগ

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

ইসলামপুরে বিএনপি নেতাদের জামায়াতে যোগদান

কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতা

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

১০

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

১১

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

১২

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১৩

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

১৪

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

১৫

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

১৬

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

১৭

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১৮

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১৯

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

২০