কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরের লিচু ও চাল রপ্তানির প্রতিশ্রুতি তারেক রহমানের

বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ—এই বাস্তবতাকে সামনে রেখে দিনাজপুরকে কৃষিভিত্তিক শিল্পায়নের অন্যতম কেন্দ্রে পরিণত করার অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠন করতে পারলে দিনাজপুরের বিশ্বখ্যাত লিচু ও কাটারি চাল প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তারেক রহমান বলেন, “সারা দেশের মানুষ দিনাজপুরকে একটি কৃষি প্রধান অঞ্চল হিসেবে চেনে। এখানকার মাটি, জলবায়ু ও কৃষকের পরিশ্রম বাংলাদেশের গর্ব। আমরা চাই কৃষির সঙ্গে সংশ্লিষ্ট শিল্প ধীরে ধীরে গড়ে তুলতে। তাহলে এই অঞ্চলের জগতবিখ্যাত লিচু প্রক্রিয়াজাত করে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে দিনাজপুরের লিচু আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রক্রিয়াজাত করে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং সেখান থেকে বিদেশে রপ্তানি করা হবে। এতে কৃষক ন্যায্যমূল্য পাবে, কর্মসংস্থান বাড়বে এবং বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন পথ খুলে যাবে।

আরো পড়ুন...  সাপধরীতে বিএনপি ও মহিলা দলের বিশাল গণ মিছিল

কাটারি চাল প্রসঙ্গে তিনি বলেন, “এই এলাকার কাটারি চাল শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশেও সমাদৃত। আমরা চাল প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করে এই উন্নতমানের চালকে বিদেশে রপ্তানি করতে চাই। এর মাধ্যমে দিনাজপুরের নাম বিশ্বের আনাচে-কানাচে পৌঁছে যাবে।” একই সঙ্গে তিনি লিচু প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের কথাও পুনর্ব্যক্ত করেন।

তারেক রহমান তার বক্তব্যে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের বিষয়টিকেও গুরুত্ব দেন। তিনি বলেন, “এই এলাকায় অনেক উচ্চশিক্ষিত যুবক-যুবতী রয়েছে। শুধু শিল্প কারখানা হলেই হবে না, আমাদের দরকার দক্ষ জনশক্তি তৈরি করা। তাই আমরা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তুলতে চাই, যেখানে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষা ইনস্টিটিউট স্থাপন করে তরুণদের ভাষাগত দক্ষতা বাড়ানো হবে, যাতে তারা দেশে কিংবা বিদেশে বসে আয় করতে পারে।”

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, “বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে দেশের নারীরা এইচএসসি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা পেয়েছেন। সেই ধারাবাহিকতায় আমরা নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করতে চাই, যার মাধ্যমে তারা ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।”

জনসভায় দিনাজপুর জেলার ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং উপস্থিত জনতার কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ জেলা ও উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন...  বাংলাদেশের উন্নয়নে সুস্পষ্ট পরিকল্পনার কথা জানালেন সালাহউদ্দিন আহমদ

নেতাকর্মীদের স্লোগান ও জনতার উচ্ছ্বাসে জনসভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে জনগণের রায়ে বিএনপি বিজয়ী হলে দিনাজপুর কৃষিভিত্তিক উন্নয়নের এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০