আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
৯ ফেব্রুয়ারি ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্গম পাহাড়ে হেলিকপ্টারে ভোটের সরঞ্জাম: খাগড়াছড়িতে নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগ

খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার সবচেয়ে দুর্গম তিনটি ভোটকেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন জানান, শুধু ব্যালট বাক্স ও প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী নয়—প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও হেলিকপ্টারে করে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। তিনি বলেন, “ভৌগোলিক প্রতিবন্ধকতা ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে বিকল্প পরিবহন হিসেবে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি এবং লক্ষ্মীছড়ি উপজেলার শুকনাছড়ি ও বর্মাছড়ি ভোটকেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হচ্ছে। পাহাড়ি জেলা খাগড়াছড়ির মধ্যে এসব কেন্দ্রকে সবচেয়ে বেশি দুর্গম হিসেবে বিবেচনা করা হয়।

খাগড়াছড়ি জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে সম্প্রতি চারজন সংসদ সদস্য প্রার্থী দাবি করেছেন, এসব কেন্দ্রের মধ্যে ১২১টি ঝুঁকিপূর্ণ এবং ৬৮টি কেন্দ্র ‘রেড মার্ক’ হিসেবে চিহ্নিত। তারা এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

আরো পড়ুন...  কাজের টাকা আনতে বের হয়ে নিখোঁজ রাজমিস্ত্রি

নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে কঠোর প্রস্তুতি। খাগড়াছড়ি আসনে নির্বাচনি দায়িত্ব পালনে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০