চাঁদপুর প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা শেষে নদীতে নামছেন ৫০ হাজার জেলে, ইলিশের আশায় কর্মচাঞ্চল্য

দুই মাসের সরকারি নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মাছ ধরার কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে। এতে দীর্ঘদিন কর্মহীন থাকা জেলেরা আবারও ইলিশ ধরার আশায় নদীতে নামতে প্রস্তুত হয়েছেন। জেলাজুড়ে প্রায় ৫০ হাজারের বেশি জেলে এ রাতে নদীতে নামবেন বলে জানা গেছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর ষাটনল থেকে আমিরাবাদ পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর ছিল। উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে প্রায় ৯ হাজার নিবন্ধিত জেলে এই সময় মাছ ধরতে পারেননি।

বৃহস্পতিবার সকালে উপজেলার ষাটনল, বাবুবাজার, মোহনপুর, এখলাশপুর, জহিরাবাদ ও আমিরাবাদ এলাকার জেলেপাড়ায় সরেজমিনে দেখা যায়, জেলেরা জাল মেরামত, নৌকা সংস্কার ও প্রয়োজনীয় প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। দীর্ঘদিন পর নদীতে নামার অপেক্ষায় অনেকের মধ্যেই ফিরে এসেছে উৎসবের আমেজ।

বাবুবাজার মালোপাড়া এলাকার জেলে টিটু বর্মন বলেন, “সরকারি নিষেধাজ্ঞা মেনে চললেও সংসার চালাতে খুব কষ্ট হয়েছে। এখন আবার জাল-নৌকা প্রস্তুত করেছি, নদীতে নামার অপেক্ষায় আছি।”

মোহনপুর গ্রামের জেলে আবুল হোসেন জানান, “নৌকা ও জাল মেরামতে প্রায় ৩০ হাজার টাকা ঋণ নিতে হয়েছে। ইলিশ পেলে ঋণ শোধ করা সম্ভব হবে, না হলে বিপদে পড়তে হবে।”

আরো পড়ুন...  নিয়ামতপুরে জামায়াতে ইসলামী’র বিশাল নির্বাচনী জনসভা

ফতোয়াকান্দি গ্রামের মাসুদ মিয়া বলেন, “ইলিশের আশায় ঋণ করে নৌকা প্রস্তুত করেছি। আমার নৌকায় সাতজন কাজ করে। মাছ না পেলে কিস্তির চাপ সামলানো কঠিন হয়ে যাবে।”

জাটকা সংরক্ষণ অভিযানের বিষয়ে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী জানান, দুই মাসে মোট ৬০টি মামলা, ৭টি প্রসিকিউশন এবং ১৬৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১ কোটি ৬৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০০ মিটার অন্যান্য জাল জব্দ করা হয়। এছাড়া ৪২টি নৌকা ও ৭টি বাল্কহেড আটক করা হয়েছে এবং ১৭৩৫ কেজি মাছ জব্দ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা সংরক্ষণে ১১০টি অভিযান ও ১৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৬৫ জনকে কারাদণ্ড, ৩৬টি নৌকা জব্দ এবং ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ২৫টি বেহুন্দী জাল ধ্বংস এবং প্রায় ৩ টন জাটকা জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে জাটকা সংরক্ষণ সম্ভব হয়েছে, যা ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন...  রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করলে আমরা বসে থাকব নাঃ প্রধানমন্ত্রী

মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, জাটকা রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করা হয়েছে। নিষেধাজ্ঞা শেষে জেলেরা যাতে নিয়ম মেনে মাছ আহরণ করে, সে বিষয়ে প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ বিভাগের সেরাদের হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন মৌলভীবাজারের মাহিমা

স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর

বিএনপি আমার আদর্শ: বাহিরচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এনামুল হক

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা

কালিয়াকৈরে গার্মেন্টসের পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

ভাণ্ডারিয়ায় কঁচা নদীতে অবৈধ জাটকা শিকার, দুই জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা

৩য় শ্রেণির মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৪৫ বছরের শামীম গ্রেপ্তার

পীরগঞ্জে জাতীয় ফল মেলা-২০২৬ উদ্বোধন, দেশীয় ফল চাষে উদ্বুদ্ধকরণ

১০

মোরেলগঞ্জের বিএনপি নেতা মিলনের প্রশংসনীয় উদ্যোগ: নিজস্ব অর্থায়নে বালুর রাস্তা সংস্কার

১১

‘নেইমার মাঠে নামলেই প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে’

১২

অস্তিত্বহীন রাইস মিলের নামে চাল বরাদ্দের অভিযোগ, পাটগ্রামে খাদ্য সংগ্রহ ব্যবস্থায় অনিয়মের প্রশ্ন

১৩

পাহাড়ি জনপদে শিক্ষার আলো ছড়াতে বিজিবির উদ্যোগ, ৬০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ

১৪

তোমাকে আদর করে মারতে চাই’ ছাত্রীকে খুবি শিক্ষক

১৫

তেতুলিয়ায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

১৬

মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

১৭

পঞ্চগড় আদালতে বেঞ্চে শুয়ে থাকা আসামির রহস্যজনক মৃত্যু

১৮

খুলনা বিভাগীয় সমাবেশ ঘিরে মাগুরায় জামায়াতের প্রস্তুতি সভা

১৯

ব্যবসায়ী সোহেল রানার মৃত্যুর রহস্য ঘনীভূত, পরিকল্পিত হত্যার অভিযোগে আদালতে মামলা

২০