বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি পাঠানোর নামে প্রতারণা, চাচার বিরুদ্ধে মুখ খুললেন ভাতিজা

রংপুরের বদরগঞ্জে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ তুলে নিজের চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী যুবক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বদরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন মিজানুর রহমান। এ সময় তার স্ত্রী মনিকা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, তার চাচা নুরুল ইসলাম খোকা ও চাচাতো ভাই নাহিদ ইসলাম রুবেল বিদেশে লোক পাঠানোর সঙ্গে জড়িত। তাদের কথায় বিশ্বাস করে ভালো বেতনের আশায় তিনি সৌদি আরবে যাওয়ার জন্য ৫ লাখ ৫০ হাজার টাকা দেন। এ টাকা তিনি আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার-দেনা করে সংগ্রহ করেন।

তিনি বলেন, “চাচা আমাকে ভালো বেতনের চাকরির কথা বলে সৌদি আরবে পাঠান। কিন্তু সেখানে গিয়ে দেখি, আমাকে মাত্র তিন মাসের ভিসায় পাঠানো হয়েছে। তিন মাস কাজ করার পর নিয়োগকর্তা আমাকে দেশে ফেরত পাঠিয়ে দেন।”

মিজানুর রহমান অভিযোগ করেন, দেশে ফিরে তিনি চাচার কাছে টাকা ফেরত চাইলে তাকে নানা অজুহাতে দোষারোপ করে টাকা দিতে অস্বীকার করা হয়। বর্তমানে ঋণের চাপে তিনি চরম দুর্ভোগে রয়েছেন। পাওনাদারদের চাপ সামলাতে না পেরে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

আরো পড়ুন...  বিদ্যুৎহীন কেন্দ্রে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

তিনি বলেন, আমি সরকারের কাছে এ প্রতারণার বিচার চাই এবং আমার কষ্টের টাকা ফেরত চাই। টাকা না পেলে আমার পরিবারের জন্য বেঁচে থাকা কঠিন হয়ে যাবে।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলাম খোকা বলেন, মিজানুর সবকিছু জেনে-শুনেই ভিসার কাগজে স্বাক্ষর করে বিদেশে যান। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট একটি এজেন্সির মাধ্যমে মিজানুর সৌদি আরবে গিয়ে প্রায় ১৫ মাস কাজ করেন। পরে বেশি আয়ের আশায় অন্য প্রতিষ্ঠানে কাজ করতে গেলে সেখানে পুলিশ তাকে আটক করে দেশে পাঠিয়ে দেয়। এতে তার কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার বিষয়টির সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০