মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
৩ অগাস্ট ২০২৬, ৯:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে এবং দেশীয় সাংস্কৃতিক সংসদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে শুরু হওয়া এ অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা দেশাত্মবোধক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম এবং পৌর নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকদের দাবি, অনুষ্ঠানে প্রায় ৯০০ থেকে ১ হাজার মানুষ অংশগ্রহণ করেন। তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশপ্রেম, নৈতিক মূল্যবোধ ও দেশের ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে চলমান ছিল।

Facebook Comments Box
আরো পড়ুন...  চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০