মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
৩ অগাস্ট ২০২৬, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

দীর্ঘদিনের জনভোগান্তির অবসান ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উদয়ন মোড়ের আলাউদ্দিন হোটেল থেকে রেলস্টেশন (কলাপট্টি) পর্যন্ত ইউনিব্লক সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১১টায় আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশিদ।

এ সময় উপস্থিত ছিলেন ডা. ময়েজ উদ্দিন, বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সড়ক নির্মাণকাজের চুক্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ২৬৩ টাকা।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে পথচারী, যানবাহন চালক ও সাধারণ মানুষকে চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হতো। বর্ষার সময় সড়কটির বিভিন্ন অংশে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত।

ইউনিব্লক সড়ক নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে সড়কটি সংস্কারের মাধ্যমে রেলস্টেশন ও কলাপট্টি এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  মোরেলগঞ্জে স্কুল শিক্ষিকার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাগুরায় ‘গানে গানে জুলাই’ সংগীতানুষ্ঠান

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে চাঁপাইনবাবগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে বিদ্যুৎ বিভাগের নতুন বার্তা, প্রমাণ পেলে ব্যবস্থা

নাচোলে ৫০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে রেলস্টেশন-কলাপট্টি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

তাপপ্রবাহে চাঁপাইনবাবগঞ্জে ঘন ঘন লোডশেডিং, বিপাকে কৃষক-ব্যবসায়ী

ভাণ্ডারিয়ায় সীমানা বিরোধে একই পরিবারের ৩ জন আহত, গ্রেপ্তার ১

কুলিয়ারচরে ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি ও ৫ লাখ টাকা দাবি; প্রবাসীর তিন বোন গ্রেপ্তার

ভাইরাল ভিডিও এআই দিয়ে তৈরি দাবি নাসের রহমানের, ভিন্ন তথ্য দিল বেঙ্গল লেন্স

ছয় সপ্তাহের বকেয়া মজুরির দাবিতে কমলগঞ্জে চা-শ্রমিকদের অবস্থান কর্মসূচি

১০

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

১১

শ্রীপুরে কমিউনিটি পুলিশিং ফোরামের অভিষেক

১২

মাগুরায় অগ্নিদগ্ধ অবস্থায় ব্যক্তির মৃত্যু

১৩

মঙ্গলবার ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

মিঠামইন হাওরে চুরি-ডাকাতি রোধে পুলিশের বিশেষ অভিযান

১৫

পানছড়িতে বিজিবির জনকল্যাণমূলক উদ্যোগ, বিভিন্ন প্রতিষ্ঠানে সামগ্রী বিতরণ

১৬

চন্দনাইশে অবৈধ গ্যাস ক্রস ফিলিং স্থাপনায় অভিযান, সিলিন্ডার ও সরঞ্জাম জব্দ

১৭

নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

কালিহাতীতে ইয়াবাসহ দুজনের বিরুদ্ধে মাদক মামলা

১৯

দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

২০