
দেশে বিদ্যুৎ ঘাটতি না থাকায় টানা দুই দিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। বিষয়টি বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমেও জানানো হয়েছে।
বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, ২৮ ও ২৯ এপ্রিল দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল এবং কোথাও লোডশেডিংয়ের প্রয়োজন পড়েনি।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে পূর্ণমাত্রায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়।
এর আগে ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটছে এবং খুব শিগগিরই লোডশেডিং কমে আসবে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের এই ধারাবাহিকতা বজায় থাকলে গ্রীষ্ম মৌসুমে ভোগান্তি অনেকটাই কমে আসবে।
মন্তব্য করুন