মো. সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি প্রতিরোধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের লক্ষ্যে মাগুরায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে শহরের ভায়না মোড় থেকে প্রথম বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে জেলা যুবদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, সদর থানা যুবদলের আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, পৌর যুবদলের সদস্য সচিব খান মাহাবুবুর রহমান শান্তি, শ্রীপুর থানা যুবদলের আহ্বায়ক মো. জিয়াউল হক ফরিদসহ জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

একই দিনে মাগুরা শহরের বিভিন্ন স্থানে জেলা ছাত্রদলের উদ্যোগেও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্যে জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বিভিন্ন রাজনৈতিক মন্তব্য করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

আরো পড়ুন...  পাম্প ঘুরেও তেল পাননি এমপি, সংসদে তুললেন অভিযোগ

অনুষ্ঠান চলাকালে শহরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা যায়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১০

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১১

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১২

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

১৩

ভাণ্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

১৪

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

১৫

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা “একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে”

১৭

বদরগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইটভাটায় ডাকাতি, ট্রান্সফরমারসহ নগদ টাকা লুট

১৮

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন, আয়োজকদের ধন্যবাদ জানালেন বাদলুর রহমান খান

১৯

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি প্রতিরোধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

২০