হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
২৪ জুন ২০২৬, ৮:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) বিকেলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮ জুন সারাদেশের ন্যায় কুড়িগ্রাম জেলাতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কর্মসূচির আওতায় জেলার ২ হাজার ৭০টি কেন্দ্রে মোট ৩ লাখ ৩৩ হাজার ৩১৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বক্তারা জানান, ভিটামিন ‘এ’ শিশুদের স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি উন্নয়ন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মোজাম্মেল হক এবং কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শতভাগ সাফল্য নিশ্চিত করতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জেলার সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান, নির্ধারিত তারিখে নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এ কর্মসূচিকে সফল করে তুলতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্যের প্রতিবাদে কালিয়াকৈরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফেইথ ইন অ্যাকশনের উদ্যোগে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

শ্রীপুরে বৃক্ষরোপণে প্রতিবন্ধী কল্যাণ সংস্থা

খাগড়াছড়িতে সেনা অভিযানে আত্মসমর্পণ ২, নিহত ১

ঝোপে মিলল ‘চশমা সাইদ’-এর গলাকাটা মরদেহ

ভূমি সেবা সহজীকরণ ও রাজস্ব আদায় বৃদ্ধিতে কিশোরগঞ্জে কর্মশালা

বিশ্বনাথে সিডস অব সাদাকাহ’র ঘর পেল তিন অসহায় পরিবার

অপপ্রচার-মানহানির অভিযোগে সংবাদ সম্মেলন করলেন নারী উদ্যোক্তা লাকী নূর জাহান

শিশুর পুষ্টি ও রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

১০

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ

১১

কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

১২

কালিহাতীতে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, আহত ৩

১৩

ভাণ্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু

১৪

কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে সংবাদ সম্মেলন

১৫

পীরগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

পানছড়িতে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা “একটিও শিশু যেন ভিটামিন-এ খাওয়া থেকে বাদ না পড়ে”

১৭

বদরগঞ্জে নৈশপ্রহরীকে বেঁধে রেখে ইটভাটায় ডাকাতি, ট্রান্সফরমারসহ নগদ টাকা লুট

১৮

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সুধী সমাবেশ সফলভাবে সম্পন্ন, আয়োজকদের ধন্যবাদ জানালেন বাদলুর রহমান খান

১৯

মাগুরায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি প্রতিরোধে বিএনপির বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

২০